আকভানের প্রভাবে আকাশপথে দুর্ভোগ, কলকাতা থেকে বাতিল একাধিক উড়ান

Published on:

Published on:

Cyclone Akvan Impact several flights cancelled

বাংলা হান্ট ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকালে শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় আকভানের ল্যান্ডফল প্রক্রিয়া। এই ঘূর্ণিঝড় নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই শুরু হয়েছে স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। যার ফলে একদিকে যেমন ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। তেমনই ব্যাহত হয়েছে উড়ান ব্যবস্থা। এই ঘূর্ণিঝড়ের ফলে একের পর এক বিমান বাতিল করা হয়েছে (Cyclone Akvan Impact)।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল একাধিক বিমান (Cyclone Akvan Impact)

ঘূর্ণিঝড় আকভানের কারণে বিমান চলাচল সাময়িক সমস্যার সৃষ্টি করেছে। যার ফলে কলকাতা থেকে ভুবনেশ্বরগামী ও ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ছয়টি বিমান উড়ান ও অবতরণ বাতিল করা হয়েছে (Cyclone Akvan Impact)। সূত্রের খবর, 6E7431 কলকাতা থেকে ভুবনেশ্বরগামী বিমান, যার সময় ছিল সকাল ৬:৪৫। জানা যায়, ওই বিমানের উড়ান বাতিল করা হয়েছে।

6E7435 কলকাতা থেকে ভুবনেশ্বরগামী সকাল ১১:২৫-এর উড়ান বাতিল করা হয়েছে।6E7433 কলকাতা থেকে ভুবনেশ্বরগামী দুপুর ১টা৫৫-এর বিমান বাতিল। অপরদিকে ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ক্ষেত্রেও তিনটি বিমান বাতিল করা হয়েছে।

 Cyclone Akvan Impact several flights cancelled

আরও পড়ুন: মধ্যবিত্তের মুখে হাসি, আবারও কমল সোনার দাম! কত হল আজকের দর?

এই ঘূর্ণিঝড়ের ফলে এয়ার ইন্ডিয়া সতর্ক করেছে যে, প্রতিকুল আবহাওয়ার কারণে কলকাতা, ভুবনেশ্বর ও বিশাখাপত্তনাম থেকে আসা যাওয়া ফ্লাইট কার্যক্রম ব্যাহত হতে পারে। এই সংস্থা নির্দেশিতায় যাত্রীদের জানিয়েছে বিমানবন্দরের রওনা হওয়ার আগে যেন তারা বিমান স্ট্যাটাস যাচাই করে নেন।

তারই সঙ্গে ইন্ডিগোর একটি ভ্রমণ নির্দেশিকা জারি করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তৈরি হওয়া প্রতিকূল আবহাওয়ার কারণে, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং কলকাতা থেকে বিমানের উড়ান-অবতরণে বাধা তৈরি হয়েছে (Cyclone Akvan Impact)।