একসঙ্গে অনেকের টিকিট বুকিংয়ে নতুন নিয়ম, বড় সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিম রেলের

Published on:

Published on:

Indian Railways rules for group bookings find out the details

বাংলা হান্ট ডেস্ক: এবার বড় দলে বা গ্রুপে ট্রেনের টিকিট বুকিং এ নিয়ম পরিবর্তন নিয়ে আসল দক্ষিণ-পশ্চিম রেলওয়ে (Indian Railways)। নতুন নিয়ম রেলের সমাজমাধ্যমে জানানো হয়েছে। সেখানে জানানো হয়, পরিবার, স্কুল-কলেজের পড়ুয়া কিংবা সহকর্মীদের নিয়ে একসঙ্গে ট্রেনে ভ্রমণে পরিকল্পনা যারা করেছেন তাদের জন্য এই পরিবর্তন বিশেষ সুবিধাজনক হবে।

গ্রুপ বুকিংয়ে রেলের নয়া নিয়ম, জানুন বিস্তারিত (Indian Railways)

রেলের তরফ থেকে জানানো হয়েছে বিয়ে, শিক্ষামূলক ভ্রমণ, তীর্থ যাত্রা, প্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে একসঙ্গে যাতায়াতকারী যাত্রীরা নতুন নিয়মে উপকৃত হবেন (Indian Railways)। দক্ষিণ-পশ্চিম রেলওয়ে সদর দফতর কর্ণাটকের হুবলিতে। এই রেলওয়ে মূলত কর্নাটক ও সংলগ্ন কয়েকটি রাজ্যের কিছু অংশে ট্রেন পরিচালনা করে‌।

২০০৩ সালের ১ এপ্রিলে এই রেলওয়ে গঠিত হয়। দক্ষিণ-পশ্চিম রেলওয়ে মুখ্য জনসংযোগ আধিকারিক মঞ্জুনাথ কাদামাদি জানিয়েছেন, প্রকৃতপক্ষে যারা দলবদ্ধভাবে ভ্রমণ করতে চান তাদের সুবিধা দাওয়ার জন্য নতুন নির্দেশিকা। একই সঙ্গে যাতে বুকিং ব্যবস্থার অপব্যবহার না হয় সেই দিকেও নজর রাখা হবে।

Indian Railways rules for group bookings find out the details

আরও পড়ুন: পুরনো বালিতেই ফলবে টাটকা ধনেপাতা! কী ভাবে বীজ বুনলে দ্রুত গজাবে চারা, রইল সহজ পদ্ধতি

নতুন নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল- আগে গ্রুপ বুকিং এর ক্ষেত্রে মোট বার্থে কত অংশ বরাদ্দ করা যাবে তার নির্দিষ্ট সীমা ছিল। নতুন নির্দেশিকাশী সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। যার ফলে নির্ধারিত পদ্ধতি মেনে আরও বড় দল একসঙ্গে আসন সংরক্ষণের আবেদন করতে পারবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বড় রিজার্ভেশন কেন্দ্রগুলিতে গ্রুপ বুকিংয়ের আবেদন গ্রহণ করা হবে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (এআরপি) শুরুর দিন সকাল ৯টা থেকে। সাধারণ যাত্রীদের অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার এক ঘণ্টা পরে গ্রুপ বুকিংয়ের আবেদন নেওয়া হবে‌ (Indian Railways)।