বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা কাটিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম ম্যাচে ফের পরিচিত ছন্দে পাওয়া গিয়েছে তরুণ ভারতীয় দলের (Indian Cricket Team) ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। এদিন আগ্রাসী ব্যাটিং করতে থাকা ভারতীয় তারকা মাত্র ১৫ রানের জন্য নিজের অষ্টম টেস্ট শতরান হাতছাড়া করেন।
তবে শতরান হাতছাড়া করলেও ভারতকে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বসিয়ে দিয়ে গেছে তার এবং অপর ওপেনার লোকেশ রাহুলের পার্টনারশিপ। নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মাত্র এক উইকেট হারিয়ে রান তুলে ফেলেছে ভারতীয় দল।

এদিন মাত্র ৮৯ বল খেলে ৮৫ রান করে ম্যাট হেনরির শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন যশস্বী। তার ইনিংসটি সাজানো ছিল ১৬ টি চার দিয়ে। আর এদিন নিজের ১৪ তম টেস্ট হাফসেঞ্চুরি চুলে নিয়ে তিনি পেছনে ফেলে দিয়েছেন ভারতের প্রধান কোচ ও প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে।
আরও পড়ুন: গত ৫ বছরে তিনবার দল বদল! ফের একবার IPL-এর মঞ্চে নতুন জার্সিতে দেখা যাবে শামিকে
SENA দেশগুলিতে সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকানো ভারতীয় ওপেনারদের মধ্যে পঞ্চম স্থানে ছিলেন গৌতম গম্ভীর। মোট ৭ বার এই দেশগুলিতে ৫০ রানের গণ্ডি টপকেছিলেন তিনি। এদিন অষ্টম বার ওই একই কাজ করে গৌতম গম্ভীরকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছেন জয়সওয়াল।
ভারতীয়দের মধ্যে SENA দেশে সবচেয়ে বেশিবার ৫০ এর গন্ডি টপকানো ক্রিকেটারদের তালিকা:
১. সুনীল গাভাস্কার (১৯)
২. লোকেশ রাহুল (১২)
৩. বীরেন্দ্র সেওবাগ (১০)
৪. মুরলী বিজয় (৯)
৫. যশস্বী জয়সওয়াল (৮)











