হাতে সময় কম, সবজি দিয়ে রাঁধুন ছোট মাছের বাটি চচ্চড়ি, গরম ভাতে দুর্দান্ত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাঙালি ঘরে সপ্তাহে অন্তত ৩-৪ দিন মাছ হবেই। রুই কাতলার মতো বড় মাছ বা ছোট, মাছ মাত্রেই পুষ্টির ভাণ্ডার। মূলত ছোট মাছে থাকে প্রচুর পুষ্টিগুণ। এই মাছ গুলি পেঁয়াজ রসুন দিয়ে বাটি চচ্চড়ি (Recipe) রাঁধলে মুখে লেগে থাকবে স্বাদ।

ছোট মাছের বাটি চচ্চড়ির রেসিপি (Recipe)

গরম ভাতে ছোট মাছের বাটি চচ্চড়ি, স্বাদটাই স্বর্গীয়। খুব কম উপকরণে চটজলদি হয়েও যায় এই রান্না। কীভাবে রাঁধবেন বাটি চচ্চড়ি, রইল রেসিপি।

Choto macher bati Chochori recipe

ছোট মাছের বাটি চচ্চড়ি উপকরণ: 

ছোট মাছ

করলার ঝুরি

বেগুন কুচি

আলু

পেঁয়াজ কুচি

শুকনো লঙ্কা

কাঁচা লঙ্কা

সরষে বাটা

আরও পড়ুন : বঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন স্থগিত! বিজ্ঞপ্তি জারি রাজ্য সিইও দফতরের

ছোট মাছের বাটি চচ্চড়ি প্রণালী: মাছগুলি নুন হলুদ মাখিয়ে ভেজে নিন প্রথমে (Recipe)। এবার সব সবজি কড়াইতে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিন। এবার তেল আর মশলা দিয়ে ঢেলে দিন মাছ ।

আরও পড়ুন : ফোনে জোরে কথা বা তারস্বরে গান বাজানো? ট্রেন-স্টেশনে এই কাজটি করলেই এবার হাজতবাস

ঢাকা দিয়ে রান্না করুন মিনিট দশেক। সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে কাঁচালঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতে।