Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - বিশ্ব বাংলার লোগোর জায়গায় ৩০ ফুটের বজরংবলীর মূর্তি, উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী?

বিশ্ব বাংলার লোগোর জায়গায় ৩০ ফুটের বজরংবলীর মূর্তি, উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী?

Nirajana Nag

Published on: November 22, 2026

Nirajana Nag

Published on: November 22, 2026

Google News
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিশ্ব বাংলার লোগো সরিয়ে সেই জায়গায় বসছে বজরংবলীর মূর্তি। এর আগে শহরের প্রাণকেন্দ্রে বিশ্ব বাংলার লোগো দেখা যেত। কিন্তু রাজ্যে সরকার বদলের পর সরিয়ে ফেলা হয় সেই লোগো। এবার দুর্গাপুর (Durgapur) শহরের প্রাণকেন্দ্রে বসতে চলেছে ৩০ ফুটের বিশালাকার বজরংবলীর মূর্তি। আগামী ২৭ তারিখ ওই মূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করতে পারেন বলে মনে করা হচ্ছে।

বিশ্ব বাংলার লোগো সরিয়ে দুর্গাপুরে (Durgapur) বজরংবলীর মূর্তি

তৃণমূলের আমলে সর্বত্র দেখা যেত বিশ্ব বাংলার লোগো। কিন্তু দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্রে প্রবেশের মুখেই লোগোটি সরিয়ে দেওয়ার পর জায়গাটি ফাঁকাই পড়ে ছিল। কিছুদিন আগেই সিদ্ধান্ত হয় ওই জায়গায় বসবে বজরংবলীর মূর্তি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই মূর্তি স্থাপনের জায়গা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। পুলিশ প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন সেখানে।

Bajrangbali statue to be inaugurated in durgapur

শুরু হয়েছে মূর্তি স্থাপনের কাজ: বিশালাকার ওই বজরংবলীর মূর্তি স্থাপনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ওই কাজ সহ এলাকার সৌন্দর্যায়ন নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে খবর। এই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে ডিমসি মোড় (Durgapur) নিয়ে তৈরি হয়েছে অতিরিক্ত কৌতূহল।

আরও পড়ুন : ডিভোর্স মামলার ঢেউ সামলাতে AI আদালতের ভাবনা বিচারপতি বাগচীর

কী জানান বিধায়ক: বিজেপি বিধায়ক বলেন, ‘এত বড় বজরংবলীর মূর্তি দুর্গাপুরেই বসছে। যেখান থেকেই মানুষ আসুক না কেন, দুর্গাপুরে হনুমানের মূর্তি দর্শন করেই প্রবেশ করবেন দুর্গাপুরে।’ তিনি আরও জানান, এই মূর্তি প্রথমে অস্থায়ী ভাবে দুর্গাপুজো মণ্ডপে বসানো হয়েছিল। এবার তা স্থায়ীভাবে বসানো হচ্ছে। প্রতিদিন এই মূর্তিকে পুজো করা হবে।

আরও পড়ুন : শরীরে বিষক্রিয়া! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন BJP বিধায়ক

এদিকে বজরংবলীর মূর্তি স্থাপন নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে গুঞ্জন। সিপিএম জেলা কমিটির সদস্য বলেন, তৃণমূল আর বিজেপির কোনও পরিবর্তন নেই। মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি থেকে সরে গিয়ে মন্দির ও মূর্তি বসানোর প্রতিযোগিতা চলছে।

Related Stories

View All
Banglar Yuva Shakti(3)

আগামীকাল থেকে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্পে আবেদন! বাদ এই তিন শ্রেণীর যুবক-যুবতী

বিশ্ব বাংলার লোগোর জায়গায় ৩০ ফুটের বজরংবলীর মূর্তি, উদ্বোধনে স্বয়ং মুখ্যমন্ত্রী?

New salary structure introduced in Burnpur SAIL ISP factory

কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে কার্যকর নতুন বেতন কাঠামো! কেন্দ্রের নিয়ম মেনে চালু হল নূন্যতম মজুরি

Bank Holiday to remain closed for 5 days next week

আগামী সপ্তাহে ব্যাঙ্কে লম্বা ছুটি, কলকাতায় কবে কবে বন্ধ পরিষেবা?

Breaking News

View All
Gold Price major drop what are the latest rates for sunday

লাগাতার কমছে সোনার দাম, কলকাতায় আজকের দর জানুন

November 22, 2026

নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বরেকর্ড ভারতের! কিন্তু তাও জয়ের আশা কমছে ক্রমশই

November 22, 2026
dearness allowance(378)

আবারও DA বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, রাজ্যে ষষ্ঠ পে কমিশনে ৭% বাড়ছে মহার্ঘ ভাতা

November 22, 2026
Hingalganj BJP MLA Rekha Patra hospitalized with poisoning

শরীরে বিষক্রিয়া! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন BJP বিধায়ক

November 22, 2026
Supreme Court justice Bagchi seeks AI assistance in divorce case

ডিভোর্স মামলার ঢেউ সামলাতে AI আদালতের ভাবনা বিচারপতি বাগচীর

November 22, 2026
Central Government employees six percent increment proposal to 8th Pay Commission

DA বৃদ্ধির পর বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে আপডেট! একধাক্কায় দ্বিগুণ করার প্রস্তাব

November 22, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon