বাসে উঠলেই ১৮ টাকা! বেসরকারি বাসভাড়া বৃদ্ধি নিয়ে দ্রুত সিদ্ধান্ত, জানালেন অর্জুন সিং

Published on:

Published on:

Arjun Singh on Private Bus Fare Increase

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা সহ রাজ্যের বেসরকারি বাসগুলির ভাড়া (Bus Fare Increase) বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবার শীঘ্রই সেই বিষয়ে মন্ত্রীসভায় আলোচনা হবে। রবিবার পরিবহনমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানান, বাস মালিকদের জমা দেওয়া সংশোধিত ভাড়ার প্রস্তাব নিয়ে ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বেসরকারি বাস ভাড়া বাড়ানো নিয়ে সিধান্ত ক্যাবিনেট বৈঠকে

যেমনটা জানা যাচ্ছে, বাস মালিক সংগঠনগুলি নূন্যতম বাস ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে সোজা ১৮ টাকা করার দাবি করেছে। অর্থাৎ প্রথম চার কিলোমিটারের জন্য ১৮ টাকা ভাড়া হবে। এরপর ৬ কিলোমিটার অবধি ২০ টাকা ৮ কিলোমিটার অবধি ২২ টাকা এভাবে বাড়বে ভাড়া। শেষবার বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি পেয়েছিল ২০১৮ সালে। এরপর থেকে আট বছর ধরেই এক ভাড়া চলে আসছে।

Bus Strike indefinite work stoppage by drivers

এদিন অর্জুন সিং নিজেও বলেন, রাস্তাঘাটে যে হারে টোটো বৃদ্ধি পেয়েছে তাতে বাস পরিষেবা বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তাই উন্নত মানের পরিষেবা পেতে গেলে বাসের ভাড়া বাড়ানো উচিত বলেই মনে করেন তিনি। তাছাড়া বিগত কয়েকমাস যাবৎ পুরোনো বাস ১৫ বছরের বেশি চলবে না এই নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। সব মিলিয়ে মালিকদের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনে ভুয়ো হলফনামা! ঋত শিবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ মমতা তৃণমূলের

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট থেকে শুরু করে সিটি সাবারবান বাস সার্ভিসেস সকল সংগঠন এই ভাড়া বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করেছে। তাঁরা জানিয়েছেন, ডিজেলের দাম যেমন অনেকটা বেড়েছে তেমনি বাসের যন্ত্রাংশ থেকে শুরু করে লুব্রিকেন্ট ও ইউরো ৬ বাসের জন্য প্রয়োজনীয় ইনস্যুরেন্স, রোড ট্যাক্স, হাইওয়ে টোল ও ব্যাংক ঋণের কিস্তি সবটাই বেড়েছে। ফলে ব্যবসা চালানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। দৈনিক বাস চালানোর খরচটাই উঠছে না ঠিক মত।

প্রসঙ্গত, বাসের ভাড়া বৃদ্ধির যে প্রয়োজন আছে সেটা স্বীকার করেছে যাত্রী সংগঠনগুলিও। তবে নূন্যতম ভাড়া ১৮ টাকা করার দাবি নিয়ে প্রশ্ন উঠছে। পরিষেবার যা হাল তাতে ১৮ টাকা ভাড়া গ্রহণযোগ্য নয় বলেই মনে করছেন সকলে। এবার অপেক্ষা ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্তের।