পাকিস্তানের বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ সূর্যবংশী! পরপর ম্যাচে রানের দেখা না পেয়েই ফিরছেন বিস্ময় বালক

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলে চাইছেন তাকে বসিয়ে না রেখে সিনিয়র ভারতীয় দলে আরও বেশি সুযোগ দেওয়া হোক। কিন্তু ব্যাট হাতে টানা দুই ম্যাচে নিজের যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হলেন ১৫ বছর বয়সী তরুণ তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। নেপালের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর এবার পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধেও (India vs Pakistan) ব্যাট হাতে ব্যর্থ তিনি।

রবিবার দোহায় পাকিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস’ টুর্নামেন্টে ভারতের সামনে টার্গেট ছিল ৩১৪ রান। ভারত-এ দলের হয়ে ওপেন করতে নেমেছিলেন বৈভব। কিন্তু এদিন ব্যাট করতে নেমে আবারও বড় স্কোর গড়তে ব্যর্থ হলেন এই কিশোর প্রতিভা। ভারতীয় দলকে প্রবল চাপে ফেলে দিয়ে খুব দ্রুতই তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়।

Why didn't Vaibhav Sooryavanshi get a chance to make his debut.

১৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার নেপালের বিরুদ্ধে ৩২ বল খেলে ২৬ রান করেছিলেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তার অবস্থা হয় আরও শোচনীয়। ১৩ বল খেলে মাত্র ১১ রান করার পর পেসার ইমরান রান্ধাওয়ার বলে মিড-অফে ক্যাচ দিয়ে তিনি আউট হন। আউট হওয়ার ঠিক আগের বলেই তিনি ডানহাতি এই মিডিয়াম পেসারের বলটি মিড-অফের ওপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন। কিন্তু পুরোপুরি ছন্দে তাকে এই টুর্নামেন্টে পাওয়া যায়নি।

আরও পড়ুন: ম্যাককালামকেকে টপকে গেলেন পন্থ! প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে গড়লেন এই কীর্তি

এর আগে ব্যাট হাতে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে বিহারের অধিনায়ক হিসেবেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১২ বলে ১৮ রান করে তিনি ড্রেসিংরুমে ফেরেন। তারপরের ম্যাচগুলিতে আর তিনি অংশ নিতে পারেননি। সরাসরি যোগ দেন রাইজিং স্টারস এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে।

আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ হতেই প্রশ্নের মুখে রোহিত ও কোহলি! এবার দুই তারকাকে নিয়ে মন্তব্য প্রাক্তন ভারতীয় ওপেনারের

এদিন বল হাতে হর্ষিত রানা এবং প্রিন্স যাদবের কাছ থেকেও অনেকটা প্রত্যাশা ছিল ভারতের। কিন্তু বল হাতে তারা ২ টি করে উইকেট পেলেও বেশ কিছুটা রান খরচ করেছেন। পাকিস্তান নিয়মিত উইকেট হারাতে থাকলেও রানের গতিতে তার প্রভাব পড়েনি। হাসান নওয়াজ, ফারহান ইউসুফ, মাজ সাদাকাতদের হাফসেঞ্চুরিতে ভর করে ৩১৩ রান তোলে পাকিস্তান।