নীল সাদার গেরো থেকে মুক্তি, পছন্দের ইউনিফর্মের রঙ বেছে নিতে পারবে স্কুল কর্তৃপক্ষই

Published on:

Published on:

School Education Minister announces major changes in primary education

বাংলাহান্ট ডেস্ক: আর বাধ্যতামূলক ভাবে পরতে হবে না নীল সাদা ইউনিফর্ম (School Uniform)। এবার থেকে নিজেদের পছন্দ অনুযায়ী স্কুল ইউনিফর্মের রঙ বেছে নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। রাজ্যে সরকার বদলের পরেই এবার স্কুল ইউনিফর্মের রঙে আসল বদল।

স্কুল ইউনিফর্মের (School Uniform) রঙ বাছতে পারবে স্কুল কর্তৃপক্ষ

বিগত তৃণমূল সরকারের আমলে সরকারি স্কুলগুলির কাছে শুধুমাত্র নীল সাদা রঙের ইউনিফর্ম বেছে নেওয়ার বিকল্প ছিল। যদিও সমস্ত সরকারি স্কুল এই নিয়ম কার্যকর করেনি। তবে রাজ্যে সরকার বদল হওয়ার পর আর এই বাধ্যবাধকতা থাকল না। এবার স্কুলগুলিকে ইউনিফর্ম বেছে নেওয়ার জন্য নানা রঙের অপqqqশন দিচ্ছে রাজ্য সরকার।

Schools can choose their color for school uniform

দেওয়া হয়েছে রঙের লিস্ট: সরকারের দেওয়া রঙগুলির মধ্যে থেকেই ইউনিফর্ম বেছে নিতে পারবে স্কুল কর্তৃপক্ষগুলি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল ইতিমধ্যেই তাদের পছন্দের রঙ জেলা শিক্ষা দফতরকে জানিয়েছে অনলাইনে। এআই এর মাধ্যমে তৈরি পছন্দের রঙের ইউনিফর্ম (School Uniform) পরা ছাত্রছাত্রীদের ছবি অনলাইন শিটে শিক্ষা দফতরকে পাঠিয়েছে জেলার স্কুলগুলি। এই তথ্য রাজ্যের শিক্ষা দফতরকে পাঠাবে দফতর।

আরও পড়ুন : ৮ বছর পর বাড়ছে বাস ভাড়া! পরিবহণ মন্ত্রীকে মিলিত চিঠি মালিক সংগঠনের

কী কী রঙ দেওয়া হয়েছে: বিগত তৃণমূল সরকারের আমলে রাজ্যের সব স্কুলে পড়ুয়াদের নীল সাদা ইউনিফর্ম চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অনেক স্কুলই তাদের ঐতিহ্যবাহী ইউনিফর্ম ছাড়তে রাজি হয়নি। কিন্তু পালাবদলের পর নতুন রাজ্য সরকার সমস্ত রঙকে প্রাধান্য দেওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ। ছাত্রদের শার্টের মধ্যে ক্রিম, গোল্ডেন ইয়েলো, লাইট অরেঞ্জ, স্যাফ্রন, স্কাই ব্লু এবং সাদা রঙের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রাসপূর্ণিমায় ব্লু-গ্রিন লাইনে বাড়তি পরিষেবা, শুরু ও শেষ মেট্রো কখন?

প্যান্টের জন্য রয়েছে অ্যাশ, ব্লু, চকোলেট খাকি, মেরুন, নেভি ব্লু, লাল এবং সাদা। ছাত্রীদের সালোয়ারের ক্ষেত্রে রয়েছেঅ্যাশ, গ্রে, বাসন্তী, বটল গ্রিন, মেরুন, ক্যামেল ব্রাউন, ডার্ক অ্যাশ, নেভি ব্লু, অরেঞ্জ, রেড, স্টিল গ্রে এবং সাদা রঙ। শার্ট বা কামিজের জন্য রয়েছে বিস্কুট, ব্লু, বটল গ্রিন, বাটার, আইভরি, অরেঞ্জ, স্যাফ্রন, স্কাই ব্লু, সাদা রঙ। এছাড়া ওড়নার জন্য দেওয়া হয়েছে অ্যাশ, ব্লু, বটল গ্রিন, কমলা, গোলাপি, হলুদ, সাদা রঙ।