বাংলাহান্ট ডেস্ক: শীতের আমেজ ইতিমধ্যেই বেশ টের পাওয়া যাচ্ছে। সকালে লেপ কম্বল ছেড়ে উঠতেই আলস্য লাগে। আর ঠাণ্ডা জলের স্পর্শ লাগলে তো কথাই নেই। এই সময় গিজারের দাম বাড়ে হু হু করে। কিন্তু এই শীতে গিজার (Geyser) নাকি ইমার্সন রড কোনটা কিনলে বিদ্যুৎ বেশি বাঁচবে জানেন?
ইমার্সন রড নাকি গিজার (Geyser) কোনটা বাঁচাবে বিদ্যুৎ
অনেকে ভাবেন ইমার্সন রড ১০০০-১৫০০ ওয়াটের এবং গিজার ২০০০-৩০০০ ওয়াটের বলেই গিজারে বিল বেশি আসবে। আসলে কিন্তু এমনটা নয়। এক বালতি জল গরম করতে গেলে দুটোরই বিদ্যুৎ প্রায় সমান লাগে। তবে গিজার জল গরমের কাজটা অর্ধেক সময়েই সেরে ফেলে। তবে জল কতটা গরম থাকে সেখানেই আসল পার্থক্য।

কোনটা বেশি নিরাপদ: খোলা বালতিতে ইমার্সন রড দিয়ে জল গরম করলে তা দ্রুত ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু গিজারের ভেতরে পাফ ইনসুলেশন ঘন্টার পর ঘন্টা জল গরম রাখে। উপরন্তু নিরাপত্তার দিক দিয়ে গিজার (Geyser) বেশি সুরক্ষিত। কারণ এতে অটো কাট অফ আর শক প্রুফ বডি রয়েছে যার ফলে দুর্ঘটনা ঘটার ঝুঁকি কম। অন্যদিকে ইমার্সন রডে অসাবধান হলেই শক লাগার ঝুঁকি থাকে।
আরও পড়ুন : এবার শিলিগুড়ি থেকে এক বাসেই মায়াপুর ইসকন, কবে কবে ছাড়বে, ভাড়াই বা কত?
কোনটা ব্যবহার করবেন: জলে আয়রনের পরিমাণ বেশি থাকলে রডের কয়েলে তাড়াতাড়ি সাদা আস্তরণ জমে যায়। এতে জল গরম হতে বেশি সময় লাগে। মূলত একা থাকলে বা ভাড়া বাড়িতে সস্তার আইএসআই মার্কযুক্ত রডই ভালো। তবে বড় পরিবারে রোজের ব্যবহারের জন্য গিজার ভালো হবে।
আরও পড়ুন : গন্ধেই হয়ে যাবে অর্ধেক খাওয়া, এভাবে বানান নলেন গুড়ের পায়েস, স্বাদ হবে দ্বিগুণ
গিজারের তাপমাত্রা ৫৫-৬০ ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখুন। এতে প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ বাঁচবে। অন্যদিকে ইমার্সন রড ব্যবহার করলে টাইমার বা স্মার্ট প্লাগ লাগিয়ে নিতে পারেন।












