সোমবারেই সোনার দামে ছ্যাঁকা, কলকাতায় ১০ গ্রামের নতুন দর কত?

Published on:

Published on:

Gold Price rise again during the wedding season

বাংলা হান্ট ডেস্ক: ক্রমাগত কমতে থাকার পর সপ্তাহে শুরুতে ধাক্কা খেল সোনার দাম। হলুদ ধাতুর দর এক ধাক্কায় অনেকটাই বাড়ল হলুদ ধাতুর দর। এই দাম বাড়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। বিয়ের মরশুমে এবার আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন সোমবার, তাহলে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

বিয়ের মরশুমে ফের বাড়ল সোনার দাম, জানুন আজকের দর (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা (Gold Price)। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার দামের ওপর প্রভাব পড়ছে।

২৩ নভেম্বর, সোমবার কোন শহরে সোনার দাম কত- কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৬ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৬ হাজার ৫৬০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৬ হাজার ১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৬ হাজার ৭১০ টাকা।

Gold Price rise again during the wedding season

আরও পড়ুন: পিএফ অ্যাকাউন্টে জমার ঊর্ধ্বসীমা উঠতে পারে, অবসরের পরও মিলবে সুদ

মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৬ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৬ হাজার ৫৬০ টাকা। আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৬ হাজার ৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৬ হাজার ৬১০ টাকা। পুনেতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৬ হাজার টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৬ হাজার ৫৬০ টাকা।

এই সোনার দাম বৃদ্ধি (Gold Price Rises) পাওয়ায় জনসাধারণের মাথায় আবারও চিন্তার ভাঁজ পড়েছে। সোনার দাম এতটাই বেড়ে গেছে যে, এটি অনেকের কাছে কেনা অসাধ্য হয়ে পড়েছে। তবে সোনার দাম বৃদ্ধির পরও সোনার বাজারে বিনিয়োগের আকর্ষণ কমেনি (Gold Price)।