বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের ভোটে সদ্য বিগ বস বাংলা (Bigg Boss Bangla) থেকে বেরিয়েছেন রণিতা দাস। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়ে বিগ বসের দূর্গে প্রবেশ করলেও বেশিদিন খেলায় টিকতে পারলেন না তিনি। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়েই সদস্যদের নিয়ে মুখ খুললেন রণিতা।
বিগ বস বাংলা (Bigg Boss Bangla) নিয়ে মুখ খুললেন রণিতা
বিগ বসে এখন সমান্তরালে চলছে দুই লাভ স্টোরি। নন্দিনী ঘর থেকে বেরিয়ে গেলেও রাজবীর এবং নন্দিনী দুজনেরই দাবি, তাঁদের সম্পর্ক এখনও বজায় রয়েছে। অন্যদিকে জিতু একাধিক বার নিজের প্রেম জাহির করেছেন সৃজলার প্রতি। এই দুই সম্পর্ক নিয়ে কী বক্তব্য রণিতার? এগুলি আদৌ সত্যি নাকি মিথ্যে?

কী জানান রণিতা: প্রশ্ন উঠতেই রণিতা বলেন, এই প্রেমগুলি সত্যি না মিথ্যে তা তিনি নিজেই বুঝে উঠতে পারেননি। তবে আগামী ৬ তারিখের পর সম্পর্ক টিকে গেলে ভালো। নাহলে সবাই বুঝে যাবে। অন্যদিকে জিতু সৃজলাকে নিয়ে রণিতার (Bigg Boss Bangla) বক্তব্য, দুজনের মধ্যে এখনও পর্যন্ত ভালো সম্পর্কই দেখেছেন তিনি। তিনি শুনেছেন যে জিতু এগিয়ে এলেও সৃজলা রাজি হননি।
আরও পড়ুন : কাস্ট সার্টিফিকেট পেতে আর লাগবে না ১৯৫০ সালের আগের জমির দলিল! বড় নির্দেশ রাজ্য সরকারের
কাকে মিস করবেন: রণিতার কথায়, ‘এখনই কিছু বলছি না। ৬ তারিখের পর নতুন বছরেও যদি সম্পর্কগুলি টিকে যায় তাহলে সবাই বুঝে যাবে কোনটা আসল আর কোনটা নয়’।
আরও পড়ুন : ‘জিতু পারিবারিক বন্ধু, তবু…’ বিগ বসে কাকে সমর্থন সুদীপার?
বিগ বসের ঘর থেকে বেরিয়ে রণিতা আরও বলেন, এই মুহূর্তে ঘরে যারা যারা রয়েছেন, তাদের কাউকেই তিনি মিস করবেন না। তিনি এও বলেন, রাজবীরের পিআর টিম কতটা শক্তিশালী তা দর্শক খুব তাড়াতাড়ি বুঝবে।












