দিনের পর দিন ফাইল আটকে রাখার দিন শেষ! প্রশাসনিক কাজে গতি আনতে বড় সিদ্ধান্ত রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal directive on submission of cabinet proposal filing documents before three days

বাংলা হান্ট ডেস্কঃ প্রশাসনিক কাজে ঢিলেমি আর বরদাস্ত করা হবে না। পাশাপাশি দিনের পর দিন ফাইল আটকে রাখাও এবার বন্ধ হতে চলেছে। সম্প্রতি রাজ্যের (Government of West Bengal) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটা স্পষ্ট জানানো হয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এবার থেকে মন্ত্রিসভার যাবতীয় প্রস্তাব নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত করে ফাইল জমা করতে হবে।

তিন কার্যদিবস আগে ফাইল জমা করার নির্দেশ রাজ্যের | (Government of West Bengal)

গত ১১ নভেম্বর এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, নানা দফতরে ফাইল ঘুরতে থাকায় অনেক সময় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাবের ফাইল তৈরি করা যায় না। সেই সমস্যা দূর করতে ২৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকের জন্য প্রস্তাবিত ফাইল তিন কার্যদিবস আগে তথা ১৮ নভেম্বরের মধ্যে মুখ্যসচিবের কাছে জমা করতে বলা হয়। নির্দিষ্ট ডেডলাইনের আগে সংশ্লিষ্ট দফতরের সম্মতি, মতামত ও প্রয়োজনীয় ভেটিং সহ যাবতীয় কাজ সেরে ফাইল সম্পূর্ণ করতে বলা হয়েছিল।

Government of West Bengal

নির্দেশিকা অনুযায়ী, যেসব দফতরকে মতামত দেওয়ার জন্য ডাকা হবে, তাঁদের এই ফাইলগুলি অগ্রাধিকার দিয়ে দ্রুত মিটিয়ে ফেলতে হবে। তবে নির্দিষ্ট সময়সীমা যাতে কোনওভাবে অতিক্রান্ত না হয়ে যায় সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ ৭ দিনের সময়! ব্যবস্থা না নিলে চলবে বুলডোজার, বেআইনি নির্মাণ নিয়ে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

গত ১১ নভেম্বর জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আগামীদিনে রাজ্য মন্ত্রিসভার সব বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে সম্পূর্ণ ফাইল জমা করতে হবে। মুখ্যসচিবের পাশাপাশি রাজ্যের ক্যাবিনেট সচিবের কাছেও ফাইলগুলি পাঠাতে হবে।

এক দফতর থেকে অন্য দফতরে ফাইল ঘুরতে থাকায় অনেক সময় সময়মতো প্রস্তাবের ফাইল তৈরি করা যেত না। ফলে প্রশাসনিক কাজের গতি কমে আসত। এবার সেই সমস্যা দূর করতে তৎপর রাজ্য সরকার। নতুন নির্দেশিকার ফলে প্রশাসনিক কাজে গতি আসার পাশাপাশি ফাইল আটকে থাকার রোগও কিছুটা সারবে বলে মনে করা হচ্ছে।