বাংলা হান্ট ডেস্কঃ মোথাবাড়ি কান্ড নিয়ে ফের সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ (NIA on MOthabari)। সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে (Sabina Yasmin)হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু তাই নয়, এদিন অভিষেকের রক্ষা কবজ নিয়েও রাখলেন বক্তব্য। কি বললেন? চলুন দেখে নেওয়া যাক।
সাবিনা ইয়াসমিনের এনআইএ দফতরে হাজিরা নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ
শুরুতেই সাবিনা সম্পর্কে বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, সাবিনা ইয়াসমিন মমতা বন্দোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছেন। সেই কারণে তার উপর আবার আক্রমণ করে চাপ বাড়ানো হচ্ছে, প্রশাসনিক আক্রমণ। যদি তিনি বলতেন যে চাটনদের উপর আমার আস্থা আছে তখন এনআইএ যেত না। যখন তিনি বলছেন, মমতা বন্দোপাধ্যায় আমার নেত্রী। সঙ্গে সঙ্গে এনআইএ কারোর বাড়ি, কারও বাড়িতে পুলিশ এমনকি কারোর বাড়িতে সিবিআই তো কারোর বাড়িতে ইডি!
এরপর তিনি জানান, এই খেলাটা তো মানুষের সামনে চলে এসছে। স্বামহিমায় যতদিন চাটন শিবিরে ছিলেন ততদিন কিন্তু পুলিশ সিবিআই কেউ সেখানে যায়নি। যে মুহূর্তে পরেশ রাম দাস, যতদিন চাটন শিবির, গাদ্দার শিবির, বেঈমান শিবিরে গেছিলেন ততদিন তাদের বিরুদ্ধে কোন তদন্ত অ্যারেস্ট এসব শোনা যায়নি। যে মুহূর্তে যে তারা বলছেন, না মমতা বন্দোপাধ্যায়ই আমাদের নেত্রী আমরা জিতেছি আমাদের ভোটে আমরা মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক। সঙ্গে সঙ্গে এইসব আরম্ভ হয়ে গেছে ,পরেশ রাম দাসকে অ্যারেস্ট করতে হবে। শামীম আমাদের বাড়ি পুলিশ পাল্টাতে হবে। শামীমের ডান হাতকে অ্যারেস্ট করতে হবে।
আরও পড়ুনঃ ‘ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে হলফনামায় সই’! মমতা তৃণমূলের বিরুদ্ধে থানায় FIR ঋত শিবিরের
কুণাল ঘোষ আরও বলেন, মোশারফ হোসেন একটা কত ভালো কর্মসূচি করছেন ওখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক তাকে আটকাবার জন্য তার ভাইকে অ্যারেস্ট করে নেয়া হচ্ছে, এগুলো চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবজ যদি মহামান্য কলকাতা হাইকোর্ট বাড়িয়ে থাকেন বাড়িয়েছেন তার মানে নিশ্চয়ই সেই রক্ষা কবজটা বাড়ানোর মতই মামলার মেরিট। বিরোধীদের উইশ লিস্ট অনুযায়ী তো হবে না।
পরবর্তীতে অভিষেক সম্পর্কে বলতে গিয়ে কুণাল বলেন, বিরোধীরা মানে আমাদের প্রতিপক্ষ যারা অভিষেক বন্দোপাধ্যায়ের যে রক্ষাকবজ আদালত যদি বাড়িয়ে থাকেন কলকাতা হাইকোর্ট তার মানে আইনের চোখে রক্ষাকবজ বাড়ানোর মতোই তাই জন্য বাড়িয়েছেন। তো এটা তো বিজেপি বা অন্য কারোর আমাদের যারা প্রতিপক্ষ তাদের উইশলিস্ট অনুযায়ী হবে না। যে আমরা চাই ওকে গ্রেফতার করতে হবে। আরে আইনে যদি দেখা যায় যে তার বিরুদ্ধে সেই অভিযোগটা নেই। আইনে যদি দেখা যায় যে যেটা আদালত পদক্ষেপ নিচ্ছেন, সেটাই সেই ভাবেই ব্যাপারটা চলার। এখানে বিজেপি বা এদের এসব করলে হবে! অভিযোগ যা মনে আসছে মুখে তো বলে দিলাম। তো তারপর তো সেটা কোর্টে যেতে হবে।
একইসাথে তিনি আরও বলেন, ব্যাপারটা চাটনরা তো চেটেই গেল। যেখানে গেছে অভিষেক বন্দোপাধ্যায় আগেই বলেছিলেন সাত দিনের মধ্যে ফাঁস করে দেয়া হবে। যেই ভাবে জাল এফিডেভিট করার খেলা নির্দিষ্ট অভিযোগ দিয়েছে। সুভাষ চক্রবর্তী দলের তরফ থেকে অভিযোগ দিয়েছেন, এখন এর জেরে কোণ ঠাসা হয়ে গিয়ে চাটন শিবির। এখন লোক দেখানো অভিযোগ জমা দিতে গেছে। যদি তাদের কাছে থাকতো আগে বলেনি কেন? আগে দেয়নি কেন? তাদের তো কিছু নেই! চাটন শিবিরের কি আছে? ফলে তাদের তো বিজেপির পুলিশ প্রশাসনকে দিয়ে তাদের হয়ে ওসব জিনিসপত্র এই ওই তাই এর সই তার সই পুলিশকে দিয়ে সই সেইসব অভিযোগ এনেছে। এরপর আর কি বললেন? জানতে ভিডিওটি দেখুন।












