বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শীত প্রায় চলে এলো গোটা বাংলা জুড়ে। সেই সঙ্গে বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এখন বাজারে গেলে দেখতে পাবেন ফুলকপি। এবার বাড়িতে যদি এই ফুলকপি নিয়ে আসেন তাহলে এক ঘেয়ে ঝোল রান্না করে বানিয়ে ফেলুন সুস্বাদু ফুলকপির রোস্ট (Recipe)।
একঘেয়ে রান্না ছেড়ে ফুলকপির রোস্ট বানান বাড়িতেই (Recipe)
বাজারে যখন নতুন করে ফুলকপি উঠতে দেখা দিচ্ছে। তখন এই সবজিটা দিয়ে একঘেয়ে ঝোল রান্না না করে, তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। রইল ফুলকপির রোস্ট তৈরি করার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: কাস্ট সার্টিফিকেট পেতে আর প্রয়োজন নেই এই নথি, নিয়ম বদল নবান্নের
উপকরণ:
ফুলকপি: ১টি মাঝারি সাইজের (বড় টুকরো করে কাটা)
পেঁয়াজ বাটা: ১ কাপ
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ১ চা চামচ
কাজুবাদাম বাটা বা চারমগজ বাটা: ২ টেবিল চামচ (গ্রেভি ঘন করার জন্য)
টক দই: ৩ টেবিল চামচ (ভালো করে ফেটানো)
টমেটো পেস্ট বা কুচি: ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ (স্বাদমতো)
জিরে গুঁড়ো: ১ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ
কাঁচা লঙ্কা: ৪-৫টি
তেজপাতা ও দারুচিনি-এলাচ: ২টি তেজপাতা, ২-৩টি ছোট এলাচ, ১ টুকরো দারুচিনি
ঘি বা তেল: রান্নার পরিমাণমতো (ঘি দিলে স্বাদ বেশি ভালো হয়)
নুন: স্বাদমতো
চিনি: সামান্য (স্বাদ ভারসাম্য করার জন্য)
প্রণালী: সবার প্রথমে ফুলকপি গুলোকে ভালোভাবে ধুয়ে বড় বড় আকারে কেটে নিন। এরপর তার মধ্যে নুন ও হলুদ মাখিয়ে সামান্য ভাপ দিয়ে ফেলতে পারেন। এরপর কড়াইতে তেল বা ঘি দিয়ে সেই ফুলকপি গুলোকে ভেজে নিন। এরপর কড়াইয়ের মধ্যে ফের একবার তেল বা ঘি গরম করে তার মধ্যে তেজ পাতা ও গরম মশলা দিয়ে পিঁয়াজ বাটা দিয়ে দিন। এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে বাদবাকি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবেন। এরপর তার মধ্যে দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। সবকিছু ভালোভাবে কষিয়ে নিন। তারপর তার মধ্যে দিয়ে দিন টক দই ও কাজু বাদাম বাটা। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু হলে তার মধ্যে দিয়ে দিন ভেজে রাখা ফুলকপি গুলো। তবে খেয়াল রাখবেন সেগুলো যাতে ভেঙে না যায়। তারপর পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর গরম গরম রুটি,পরোটা অথবা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












