৩১ ডিসেম্বরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announces self-help group women to receive interest subvention money

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নিউটাউনে গৌরী মেলার উদ্বোধন করে তিনি জানান, গত ছয় বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর (Self-Help Group) মহিলাদের ইন্টারেস্ট সাবভেনশনের টাকা আটকে ছিল। এবার সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)

গতকাল গৌরী মেলার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরাসরি রাজ্যের ছয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বিগত ছয় বছর ধরে আটকে থাকা ইন্টারেস্ট সাবভেনশনের মোট ২৫০ কোটি টাকা পৌঁছে দেওয়া হবে।

Suvendu Adhikari

সহজ শর্তে ঋণ হিসেবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ইন্টারেস্ট সাবভেনশনের টাকা দেয় কেন্দ্রীয় সরকার। সেই ঋণের একটি অংশ ভর্তুকি হিসেবে দেওয়া হয়। শুভেন্দু জানান, বিগত ছয় বছর ধরে এই টাকা আটকে ছিল। তবে এই বছর এই প্রকল্পে ২৫০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুনঃ আরও বিপাকে ব্রাত্য বসু! যৌন হেনস্থার পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ

মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে দফতরের সঙ্গে যুক্ত প্রায় ছয় লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ভেরিফিকেশনের পর প্রায় ১৫০ কোটি টাকা ট্রান্সফার করা হয়ে গিয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আরও কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইন্টারেস্ট সাবভেনশনের টাকা পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করার পুরস্কার হিসেবে তাঁদের ওই টাকা দেওয়া হবে।

এছাড়া শুভেন্দু জানান, কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে ইতিমধ্যেই রাজ্যে ৩০০টি মাইক্রো প্রোজেক্ট গ্রহণ করা হয়েছে। এগুলি আগামীদিনে রাজ্যের মহিলাদের স্বনির্ভর হয়ে উঠতে আরও সাহায্য করবে। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পণ্যের মেলা সব ব্লকে ছড়িয়ে দেওয়া হবে।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মা আহার ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাসস্ট্যান্ড, আদালত, ফেরিঘাটের মতো জনবসতিপূর্ণ এলাকায় আরও ৫০০ টি ক্যান্টিন খোলা হবে। পাশাপাশি ক্যান্টিনে নিরামিষ কাউন্টার রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।