বাংলা হান্ট ডেস্কঃ প্রতি মাসে নতুন করে বহু উপভোক্তা জুড়ছেন অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য রাজ্যের প্রায় ১ কোটি ৬৪ লক্ষেরও বেশি মহিলা। আবার অনেকেই আছেন যারা এখনও এই প্রকল্পে যুক্ত হতে চাইছেন। অনেকেই সরকারি এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাওয়ার জন্য অন্তর্ভুক্ত হতে চাইছেন। তাঁদের জন্য বড় সুখবর চলে এল।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর | Annapurna Yojana
দিন দিন বাড়ছে অন্নপূর্ণা যোজনার জনপ্রিয়তা। ফলে বর্তমানে এমন অনেক মহিলা রয়েছেন যাঁরা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেননি বা নতুন করে আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে সেই খবর শুনতে চাইছেন। জানিয়ে রাখি, সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ফের শুরু হচ্ছে অন্নপূর্ণা যোজনার আবেদন। তবে তার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন বছরের শুরুতেই নতুন করে শুরু হবে আবেদন। জানুয়ারি মাস থেকে মহিলারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। তবে আবেদন একমাত্র ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে করতে পারবেন মহিলারা।
আরও পড়ুন: আরও বিপাকে ব্রাত্য বসু! যৌন হেনস্থার পর প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ
এদিন নতুন আবেদন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপাতত এই প্রকল্পে নতুন আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে ফের নতুন করে আবেদন জমা নেওয়া হবে। যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করে নিতে পারবেন।’
জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনায় আবেদনের জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে। আবেদনকারী বা তাঁর পরিবার যেন আয়করদাতা না হন। কোনো সরকারি চাকরিজীবী বা নিয়মিত সরকারি পেনশনভোগী হওয়া চলবে না আবেদনকারীকে। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। আবেদনকারীর একটি সচল এবং আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এর জন্য। একটি পরিবার থেকে সর্বাধিক দু’জন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন।












