গাড়ি কিনতে গেলে বাড়বে খরচ! দাম বৃদ্ধির ঘোষণা Maruti-Tata-Hyundai-Audi-র

Published on:

Published on:

Car price are on the rise again; find out the details.

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরসুমের পর দেশের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি ফের গাড়ির দাম নতুন করে বাড়ানোর (Car Price) ঘোষণা করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মারুতি সুজুকি (Maruti Suzuki), টাটা মোটরস (Tata Motors), হুন্ডাই এবং বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা অডি তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। মূলত, কাঁচামাল ও পণ্যের ক্রমবর্ধমান ব্যয়ের আংশিক ক্ষতিপূরণ করতে সংস্থাগুলি এই অতিরিক্ত খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে। সংস্থাগুলির তরফে জানানো হয়েছে যে, যানবাহনের ভালো বিক্রি হওয়া সত্ত্বেও, ক্রমবর্ধমান খরচ তাদের অপারেটিং মার্জিন ও লাভের ওপর সরাসরি প্রভাব ফেলেছে।

গাড়ি কিনতে গেলে বাড়বে খরচ (Car Price)!

মারুতি ও টাটা গাড়ির দাম কতটা বেড়েছে: জানিয়ে রাখি যে, দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা, মারুতি সুজুকি ইন্ডিয়া গত ২২ নভেম্বর থেকে তাদের নির্বাচিত কিছু মডেলের দাম প্রায় ০.৩১ শতাংশ বাড়িয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথমার্ধে ৩ দফায় মোট এক শতাংশের সামান্য বেশি মূল্যবৃদ্ধির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অপরদিকে, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস লিমিটেড তথা TMPV মঙ্গলবার, পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক (EV) সহ তার সমস্ত গাড়ি ও SUV-র দামে গড়ে ০.৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে। টাটার নতুন মূল্য আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকে কার্যকর হবে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে যে, এর উদ্দেশ্য হল ব্যয় বৃদ্ধির প্রভাব আংশিকভাবে প্রশমিত করা। বিভিন্ন মডেল ও ভেরিয়েন্টের ওপর নির্ভর করে দামের বৃদ্ধি ভিন্ন হবে।

Car price are on the rise again; find out the details.

হুন্ডাই এবং অডি দাম কত বাড়াবে: দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী সংস্থা হুন্ডাই মোটর ইন্ডিয়া মঙ্গলবার শেয়ার বাজারকে জানিয়েছে যে, কাঁচামালের খরচ তীব্রভাবে বেড়ে যাওয়ায় তারা আগামী ১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু মডেল ও ভেরিয়েন্টের দাম ৮,০০০ টাকা পর্যন্ত বাড়াবে।

আরও পড়ুন: আদৌ নিরাপদ বিক্রি হওয়া বোতলের জল? প্রশ্ন উঠতেই গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা Bisleri-র

মূলত, এই দাম বৃদ্ধির পরিমাণ মডেল এবং ভেরিয়েন্টের ওপর নির্ভর করে ভিন্ন হবে। এই নতুন সংশোধনীটি, চলতি বছরে সংস্থা কর্তৃক ইতিমধ্যে ঘোষিত ১.৪ শতাংশ বৃদ্ধির অতিরিক্ত হবে। যার মধ্যে সেপ্টেম্বরের ০.৪ শতাংশ বৃদ্ধিও অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: মাত্র ৫২ বলে ২০৪ রান! বিধ্বংসী ইনিংসের মাধ্যমে কতগুলি রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী?

উল্লেখ্য যে, জার্মানির বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা অডি ইন্ডিয়াও আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে গাড়ির দাম ২ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে। এই বছর দ্বিতীয়বার অডি মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে এটা স্পষ্ট যে, আপনি যদি নতুন গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এখন আপনাকে আরও বেশি খরচ করতে হবে।