বাংলা হান্ট ডেস্ক: পনির খেতে ভালোবাসে না, এমন মানুষ আপনি কমই পাবেন। এবার পনি রান্না করতে গেল অনেক সময় দেখা যায় সেটি রবারের মতন শক্ত হয়ে রয়েছে। তবে আজকের প্রতিবেদনে রইল বাজার থেকে কিনে নিয়ে আসা পনি কিভাবে মাত্র ১০ মিনিটের মধ্যে নরম করে ফেলতে পারবেন তার ঘরোয়া টোটকা (Cooking Tips)।
ফ্রিজ থেকে বের করেই শক্ত পনির নরম করুন মাত্র ১০ মিনিটে (Cooking Tips)
১) একটি পাত্রে গরম জল নিন। এরপর শক্ত হয়ে যাওয়া পনিরের টুকরোগুলো সেই হালকা গরম জলে দশ পনেরো মিনিট ডুবিয়ে রাখুন। দেখতে পাবেন গরম জলের ভাব ও আদ্রতা পনিরের ভেতরে ঢুকে সেটিকে নরম ও স্পঞ্জিভাব নিমেষে ফিরিয়ে আনবে (Cooking Tips)।
২) পনি ডুবিয়ে রাখার জল এক চিমটি নুন মিশিয়ে দিন। হালকা নুন জল পনিরকে আদ্র রাখার পাশাপাশি প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসাবেও কাজ করবে।

আরও পড়ুন: গয়না কেনার সুবর্ণ সুযোগ আজ, ফের কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
৩) সপ্তাহে যদি তিন চার দিনের জন্য পনির রাখতে চান, তাহলে পনির ছোট ছোট কিউব আকারে কেটে এ্যালমুনিয়াম ফয়েল বা প্লাস্টিক ব্যাপারে শক্ত করে মুড়ে ফ্রিজারে সেফ ব্যাগে জিপ্ল করে রাখলে তার দীর্ঘদিন ভালো থাকবে (Cooking Tips)।












