জানুয়ারি থেকে চালু হচ্ছে ভরসা প্রকল্প! প্রথম কিস্তি কবে পাওয়া যাবে জানুন

Published on:

Published on:

Banglar Yuva Shakti scheme first installment might come in February

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি ভরসা প্রকল্প তথা যুবশক্তি প্রকল্প (Banglar Yuva Shakti) নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প (Government Scheme) চালু হবে। আপাতত ১৫ মাস গ্রাজুয়েটদের মাসে ২ হাজার টাকা ও নন গ্র্যাজুয়েটদের ১৫০০ টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে টাকার পরিমাণ বাড়ানো হবে।

ভরসা প্রকল্পের প্রথম কিস্তি কবে ঢুকবে? | (Banglar Yuva Shakti)

মুখ্যমন্ত্রী বলেন, ভরসা প্রকল্পের মাধ্যমে গ্র্যাজুয়েট ও সরকারি কলেজে ভোকেশনাল ট্রেনিং প্রাপ্তদের মাসে ২ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। নন গ্র্যাজুয়েটরা ১৫০০ টাকা করে পাবেন। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের ঘোষণা মতো টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Banglar Yuva Shakti(12)

শুভেন্দুর ঘোষণা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে ভরসা প্রকল্প চালু হবে। তবে উপভোক্তারা তার পরের মাস তথা ফেব্রুয়ারিতে প্রথম কিস্তি পেতে পারেন। কারণ বেকারভাতার জন্য আবেদনের পর সেই আবেদন, নথি যাচাই ও উপভোক্তা নির্বাচন প্রক্রিয়া রয়েছে। এগুলি সম্পন্ন হওয়ার পর যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। যদিও প্রকল্পের বিস্তারিত নির্দেশিকা প্রকাশের পরেই আবেদন ও প্রথম কিস্তির দিনক্ষণ সম্বন্ধে নিশ্চিতভাবে জানা যাবে।

আরও পড়ুনঃ পুরভোট ঘোষণায় স্থগিতাদেশ বহাল! কলকাতার আসন পুনর্বিন্যাস মামলায় বড় প্রস্তাব সুপ্রিম কোর্টের

ভরসা প্রকল্প কারা পাবেন?

ভরসা প্রকল্পের সুবিধা কারা পাবেন তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, একটি পরিবারের সর্বাধিক দু’জন সদস্য এই ভাতা পাওয়ার যোগ্য। তবে অন্নপূর্ণা যোজনা সহ অন্য কোনও সরকারি ভাতার সুবিধা পেলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

পাশাপাশি আগে জানানো হয়েছিল, যে সব যুবক-যুবতী ইতিমধ্যে কোনও স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত, তাঁরা ভরসা প্রকল্পের আওতায় আসবেন না। পরিবারের কেউ আয়কর প্রদান করলে সেই পরিবারের প্রার্থীরা বাদ পড়বেন।

এছাড়া অন্য কোনও সরকারি পেনশন বা একই ধরনের ভাতা প্রাপকরা ভরসা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। আবেদনপত্রে ভুল তথ্য দিলে বা ভুয়ো নথি জমা করে সুবিধা পেতে চাইলেও আবেদন বাতিল হবে। সেই সঙ্গেই যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন।

ভরসা প্রকল্পের আবেদন, প্রয়োজনীয় নথিপত্র, উপভোক্তা বাছাইয়ের নিয়ম সম্বন্ধে এখনও বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে। আপাতত ইচ্ছুক প্রার্থীর এর জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।