আরও বিপদে মমতা তৃণমূলের বিধায়ক! জেলবন্দি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের পর গণধর্ষণের অভিযোগ

Published on:

Published on:

New abuse allegation against MLA Paresh Ram Das in Canning Police Station

বাংলা হান্ট ডেস্কঃ ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন মমতা তৃণমূলের (TMC) বিধায়ক পরেশরাম দাস (Paresh Ram Das)। এবার তাঁর বিরুদ্ধে উঠল গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা।

ধর্ষণের পর পরেশরামের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ | (Paresh Ram Das)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম সহ মোট আট জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বের সময় এই ঘটনা ঘটেছিল।

Paresh Ram Das

অভিযোগকারিণী পুলিশের কাছে জানান, তিনি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। তবে মনোনয়নপর্বের সময় পরেশরাম ও তাঁর সহযোগীরা তাঁকে ঘিরে ধরে মারধর করেন। অভিযোগ, এরপর অন্যত্র নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয়।

আরও পড়ুনঃ জানুয়ারি থেকে চালু হচ্ছে ভরসা প্রকল্প! প্রথম কিস্তি কবে পাওয়া যাবে জানুন

এদিকে নভেম্বরের শুরুতেই একটি ধর্ষণ মামলায় পরেশরামকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর থেকে নগদ ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছিল পুলিশ। সেই ফোনগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে।

অন্যদিকে পরেশরামের গ্রেফতারির সময় নিয়ে আগেই প্রশ্ন তুলেছে মমতা তৃণমূল। কুণাল ঘোষ বলেছিলেন, ক্যানিং পশ্চিমের বিধায়ক যতদিন ঋতব্রত তৃণমূলে ছিলেন ততদিন পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। মমতা তৃণমূলে ফিরতে চাওয়ার পরেই তৎপর হয়ে ওঠে তাঁরা।

বেলেঘাটার বিধায়কের কথায়, “পরেশরাম দাসের গ্রেফতারির টাইমিং নিয়ে প্রশ্ন থাকছে। উনি যতদিন ঋতব্রত তৃণমূলে ছিলেন, ততদিন পুলিশ পদক্ষেপ নেয়নি। সম্প্রতি উনি মমতাদির শিবিরে ফিরতে চান। এরপরেই পুলিশ বলছে, ‘পালাতে চেয়েছিল, ধরতে হবে’ ইত্যাদি।“

গ্রেফতারির পর অবশ্য মমতা তৃণমূলের এই বিধায়ক দাবি করেন, তাঁকে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেটা তাঁর অজানা। এবার তাঁর বিরুদ্ধে নতুন করে গণধর্ষণের অভিযোগ উঠল। পরেশরাম সহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। এবার পুলিশ কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।