বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৭ (IPL 2027)-এর মিনি নিলাম (Mini Auction) সংক্রান্ত একাধিক আপডেট সামনে আসছে। প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL (Indian Premier League) ২০২৭-এর খেলোয়াড় নিলামের জন্য মোট ১,২২০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ১৭ টি দেশের ২৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৬৬ টি শূন্যস্থান পূরণ করবে। এই ৬৬ টি স্থানের মধ্যে ২৫ টি রয়েছে বিদেশি খেলোয়াড়দের জন্য। এদিকে, IPL ২০২৭-এর নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় সম্পন্ন হবে। নিলামের আগে IPL-এর ১০ টি ফ্র্যাঞ্চাইজি ৫৫ জন বিদেশি ক্রিকেটার-সহ মোট ১৮৪ জন খেলোয়াড়কে ধরে রেখেছে। জানিয়ে রাখি যে, অকশন রেজিস্টারে ১৮৪ জন ‘ক্যাপড’ (যাঁরা আন্তর্জাতিকভাবে খেলেছেন), ৯৯৪ জন ‘আনক্যাপড’ (য যাঁরা আন্তর্জাতিকভাবে খেলেননি) এবং অ্যাসোসিয়েট দেশগুলির ৪২ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত রয়েছেন। এদিকে, আনক্যাপড খেলোয়াড়দের মধ্যে ৯২৫ জন ভারতীয় রয়েছেন। যাঁদের মধ্যে ১২৭ জন IPL-এর গত মরসুমে খেলেছেন।
IPL 2027-এর মিনি নিলামে অংশ নেবেন ১৭ দেশের খেলোয়াড়!
অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে: উল্লেখ্য যে, IPL ২০২৭-এ নিলামের জন্য বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবথেকে বেশি নাম রয়েছে অস্ট্রেলিয়া (৫৩) থেকে। এরপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (৪০), ওয়েস্ট ইন্ডিজ (৩৬), নিউজিল্যান্ড (২৫) এবং আফগানিস্তান (২৩)। এছাড়াও, শ্রীলঙ্কা (২১), ইংল্যান্ড (১৬) এবং বাংলাদেশ (১২) থেকে খেলোয়াড়রাও রেজিস্ট্রেশন করেছেন। অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে USA (১৩) থেকে সর্বাধিক রেজিস্ট্রেশন হয়েছে। এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী এবং নেপাল। এই ২ দেশ থেকে ১০ জন করে খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও, আয়ারল্যান্ড থেকে ৭ জন, জিম্বাবোয়ে থেকে ৬ জন, নেদারল্যান্ডস থেকে ৩ জন এবং কানাডা, জাপান ও স্কটল্যান্ড থেকে ২ জন করে খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন।

খেলোয়াড়দের ৬ টি বিভাগে ভাগ করা হয়েছে:
১৪ জন ক্যাপড ভারতীয় খেলোয়াড়
১৭০ জন ক্যাপড বিদেশি খেলোয়াড়
৪২ জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড়
১২৭ জন আনক্যাপড খেলোয়াড়, যাঁরা গত মরসুমে IPL খেলেছেন
৭৯৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড়
৬৯ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়
আরও পড়ুন: ডাবল সেঞ্চুরির আগে ফোনে ৩০ মিনিটের কথা! বৈভবের বিধ্বংসী ইনিংসের নেপথ্যে যুবরাজের পরামর্শ
প্রতিটি দলের পার্স: ১০ টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে লখনউ সুপার জায়ান্টসের পার্স সর্বোচ্চ। যার পরিমাণ হল ৪৭.৪৫ কোটি টাকা। এরপরে রয়েছে, কলকাতা নাইট রাইডার্স, (৪১.৬৫ কোটি টাকা)। সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে ৪০.১৫ কোটি টাকা এবং দিল্লি ক্যাপিটালসের রয়েছে ৩৯.৫০ কোটি টাকা। RCB-র এই পরিমাণ হল ১৪.১৫ কোটি টাকা। এদিকে, গুজরাট টাইটান্সের কাছে সর্বনিম্ন ৮.৭৫ কোটি টাকা রয়েছে। সামগ্রিকভাবে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ২৯৫.৬০ কোটি টাকার স্যালারি ক্যাপ বাকি আছে।
আরও পড়ুন: গাড়ি কিনতে গেলে বাড়বে খরচ! দাম বৃদ্ধির ঘোষণা Maruti-Tata-Hyundai-Audi-র
প্রতিটি দলের জন্য কতগুলি স্লট উপলব্ধ রয়েছে: জানিয়ে রাখি যে, উপলব্ধ স্লটের নিরিখে, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের প্রত্যেকের ৯ টি করে স্লট রয়েছে। যেখানে KKR-এর রয়েছে ৮ টি। সানরাইজার্স হায়দরাবাদের ৭ টি করে স্লট রয়েছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের ৬ টি করে স্লট রয়েছে। এদিকে, RCB-র ৫ টি এবং GT-র জন্য ৩ টি স্লট রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি এখন অকশন রেজিস্টার থেকে সেই খেলোয়াড়দের নাম দেবে যাঁদের তারা ফাইনাল প্লেয়ার পুলে শামিল করতে চায়। খেলোয়াড়দের চূড়ান্ত অকশন লিস্ট আগামী ৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।












