বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে উৎসবের মরশুম। অপরদিকে শুরু হয়েছে বিয়ের মরশুম। তবে নভেম্বর মাসের শেষের দিকে গ্যাসের দামে রয়েছে বড় চমক। কারণ টানা তিন মাস ধরে রয়েছে গ্যাস সিলিন্ডারের দাম আকাশছোঁয়া। তবে নভেম্বরে দেশজুড়ে একধাক্কায় একবার বাড়ল এই এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder)।
রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ, কত খরচ হবে? (LPG Cylinder)
উৎসবে মরশুম শেষ হতে না হতে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। তবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। টানা তিন মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে এই সিলিন্ডারের দর (LPG Cylinder)। চলতি মাসের শুরুর দিকে এক ধাক্কায় বেড়ে গিয়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এবার এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।
চলতি বছর জুলাই ও আগস্ট গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল (LPG Cylinder)। তবে গত তিন মাস ধরে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি পাওয়া যায়নি। বরং ক্রমাগত বেড়ে গিয়েছে এই সিলিন্ডারের দর। পাশাপাশি রান্নার গ্যাসের দামে ও বড়সড়ো কোন রদবদল হয়নি।

আরও পড়ুন: ১৪টি লোকাল বাতিলের ঘোষণা রেলের, ইন্টারসিটি ছাড়বে ৫ ঘণ্টা দেরিতে
তবে পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহাওয়া অপরিশোধিত তেলের দাম বাড়তেই ভারতে হুড়মুড়িয়ে বেড়েছে এই গ্যাসের দর। শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল। এরপর অক্টোবরের পর নভেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে প্রতিটি শহরে।
এবার এক নজরে দেখে নিন চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দর কত হল- দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। নভেম্বরে সেটা বেড়ে ২,৮২০ টাকায় পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে আজ থেকে ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ২,৯৯৪.৫ টাকা।
মুম্বইয়ে ১০.৫০ টাকা বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ২৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা বেড়ে হল ২৯০৮ টাকা। নভেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।












