বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। যেটি ভারতীয় শেয়ার বাজারের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। মূলত, বিশ্বব্যাপী নিজের অবস্থান সুদৃঢ় করা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তথা NSE (National Stock Exchange) মার্কেট ক্যাপের দিক থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জ (London Stock Exchange) তথা LSE-কে টেক্কা দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছে। এই বিরাট সাফল্য ভারতীয় শেয়ার বাজারের (Share Market) ক্রমবর্ধমান শক্তি ও বিশ্বব্যাপী স্বীকৃতিকেই উপস্থাপিত করে। জানিয়ে রাখি যে, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ (LSEG)-র পরিসংখ্যান অনুযায়ী, NSE-র মার্কেট ক্যাপ প্রায় ৫.৮৬ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে, লন্ডন স্টক এক্সচেঞ্জ (LSE)-র ভ্যালু প্রায় ৫.৭৭ লক্ষ কোটি টাকা। তার মানে এই পরিসংখ্যানের নিরিখে NSE লন্ডনকে টেক্কা দিয়েছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম এক্সচেঞ্জের তকমা পেল NSE (National Stock Exchange):
বিশ্বের শীর্ষ এক্সচেঞ্জগুলির মধ্যে NSE-র অবস্থান: উল্লেখ্য যে, বর্তমানে, মার্কেট ক্যাপের দিক থেকে মাত্র ২ টি প্রধান এক্সচেঞ্জ NSE-র আগে রয়েছে। এদের মধ্যে, প্রায় ১০.৪৯ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপের ওপর ভর করে CME গ্রুপ প্রথম স্থানে এবং প্রায় ৯.৩৪ লক্ষ কোটি টাকার ভ্যালুয়েশনের ওপর ভর করে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ দ্বিতীয় স্থানে রয়েছে।

NSE-র শেয়ারের দামও বেড়েছে: এদিকে, এই সাফল্যের আবহে NSE-র শেয়ারের দামে স্থিতিশীল বৃদ্ধি দেখা গেছে। বৃহস্পতিবারের দ্বিতীয় ট্রেডিং সেশনেও স্টকটির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল। নভেম্বরে এখনও পর্যন্ত ১৮ টি ট্রেডিং সেশনের মধ্যে ১৪ টিতেই এর দাম বেড়েছে। এই বৃদ্ধির ফলে শেয়ারটির দাম বৃহস্পতিবার ২,৪০০ টাকার নতুন উচ্চতায় পৌঁছেছে। যেটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরও।
আরও পড়ুন: নিমেষেই ধ্বংস হবে শত্রুপক্ষের ড্রোন! পোখরানে সফল ট্রায়াল ভারতের ‘ভার্গবাস্ত্র’-এর
এর আগে, অক্টোবরে এই শেয়ারের দাম প্রায় ৩৪ শতাংশ বেড়েছিল। বৃহস্পতিবার শেয়ারটি ১.৩৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে ২,৩৪৮.৬০ টাকায় বন্ধ হয়েছে। শেয়ারের এই ধারাবাহিক শক্তিশালী বৃদ্ধি NSE-র ভ্যালু বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ জানালেন নোয়েল! টাটা গ্রুপের ‘লড়াই’ পৌঁছে গেল আদালতে
সামগ্রিকভাবে, মার্কেট ক্যাপের নিরিখে NSE-র লন্ডনকে ছাড়িয়ে যাওয়াটা ভারতীয় আর্থিক বাজারের ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্বীকৃতিরই প্রতিফলন। তবে, বাজার মূল্যের পরিবর্তনের সঙ্গে সংক এক্সচেঞ্জগুলির ক্রমবিন্যাসও পরিবর্তিত হতে পারে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন।












