বাংলাহান্ট ডেস্ক: বিহারের (Bihar) ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিংয়ের (Anant Singh Daughter Wedding) ছোট মেয়ের বিয়েকে ঘিরে জাঁকজমকের কোনও খামতি ছিল না। কয়েক লক্ষ অতিথির আপ্যায়ন থেকে শুরু করে এলাহি খাওয়াদাওয়া, ঘোড়দৌড় প্রতিযোগিতা—সবকিছুরই আয়োজন করা হয়েছিল রাজকীয় মেজাজে। কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানেই শেষ পর্যন্ত দেখা দিল চরম বিশৃঙ্খলা। দীর্ঘ যানজট, অতিথিদের মধ্যে খাবার নিয়ে কাড়াকাড়ি, এমনকী থালা ছোড়াছুড়ির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে বহু প্রতীক্ষিত ঘোড়দৌড় প্রতিযোগিতাও।
রাজকীয় আয়োজন করেও অনন্তের মেয়ের বিয়েতে চরম বিশৃঙ্খলা (Anant Singh Daughter Wedding)
সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বিকেলে নাদওয়ানগামী রাস্তায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। বিয়েতে যোগ দিতে আসা অতিথি এবং অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা মানুষের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে গাড়ি ও বাস। এক সাংবাদিকের দাবি, অনন্ত সিংয়ের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পদপিষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। বিপুল জনসমাগমের জেরেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আমেরিকার ওপরেও চাপানো হোক ২৫ শতাংশ শুল্ক! প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে আর্জি ব্যবসায়ীদের
অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানের ভিতরেও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না। অনন্তের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে খাবার পরিবেশন নিয়ে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে বলে দাবি। অভিযোগ, পর্যাপ্ত খাবার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েকজন অতিথি। শুরু হয় খাবার নিয়ে কাড়াকাড়ি। এমনকী রাগের মাথায় কেউ কেউ থালা ছুড়ে প্রতিবাদ জানান বলেও খবর। হুড়োহুড়িতে মাটিতে পড়ে নষ্ট হয় প্রচুর খাবার। যদিও, ভাইরাল ভিডিওগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
Do they not have enough to eat?
– No
Are they earning enough?
– Yes
Are they suffering from famine?
– No
Does Bihar have an insufficient budget?
– No
Do they own land?
– Mostly, yes.
Do they belong to the working class?
– Mostly, yes.
Are they disabled?
– No.
Have they been starving for ages?
– No.
Then why are they behaving like this?
– Because a large section of our rural population takes pride in eating food they have snatched or looted. They treat it as a competition, a race in which winning gives them a sense of pride and achievement.
Look at them and listen. Most of them have travelled hundreds of kilometres just to get there. They could have bought much better-quality food with the money and time they have spent travelling. But who will make them understand that?
They believe that eating this way demonstrates their valour. They will count it as an achievement and narrate it proudly: “There were tens of thousands of people, but I managed to loot the food. Thousands of people were ahead of me, yet I fought my way through the crowd and reached the food stall. I was the first one to get there!”
You may argue that this happens only in Bihar, but trust me, the situation is similar in almost every other state. The only difference is that people in other states don’t get as many opportunities to display this “talent”.
The most pathetic aspect of our rural society is that people take pride in doing things that only make them look utterly miserable. They mistake public humiliation for personal achievement. https://t.co/bm5p45taaN
— कुंभकरण (@_kumbhkaran) November 26, 2026
প্রসঙ্গত, এই বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই চলছিল ব্যাপক প্রস্তুতি। প্রায় ১০ একর জমি জুড়ে তৈরি হয়েছিল বিশাল প্যান্ডেল। অতিথির সংখ্যা প্রায় পাঁচ লক্ষ বলে দাবি। তাঁদের আপ্যায়নের জন্য প্রায় ১৫০ রকমের খাবারের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন রাজনীতির কারবারি থেকে শুরু করে বিনোদন জগতের পরিচিত মুখ। এমনকী কয়েকজন পাকিস্তানি অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: যুদ্ধে ইরানের পাশে কিম জং উনের দেশ! তেহরানের জন্য লঞ্চ প্যাড তৈরি করবেন উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা
এই বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে একটি মাহিন্দ্রা থার গাড়ি দেওয়ার ঘোষণাও করা হয়েছিল। কিন্তু বৃষ্টির পর প্রতিকূল পরিস্থিতি এবং অতিরিক্ত ভিড়ের কারণে শেষ পর্যন্ত প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। ফলে কয়েক দিন ধরে যে রাজকীয় আয়োজন নিয়ে চর্চা চলছিল, তা শেষমেশ যানজট ও বিশৃঙ্খলার বিতর্কেই নতুন করে শিরোনামে উঠে এল অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে (Anant Singh Daughter Wedding)।












