বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনার একটি বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা অর্জন করতে পারেন। সেগুলি সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়ুন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গুরু বা সাধু-সন্ত কিংবা শিক্ষকদের হলুদ অথবা গেরুয়া রঙের বস্ত্র অর্পণ করুন।
বৃষ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বন্ধু এবং অচেনা ব্যক্তিদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কোনও ব্যবসায়িক পদক্ষেপ গ্রহণের সময়ে আবেগপ্রবণ হবেন না। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: ভালো জীবনশৈলী অর্জনের জন্য রূপচর্চার প্রতি মনোযোগ দিন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি অবশ্যই মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। প্রতিটি কাজ বিচক্ষণতার সঙ্গে করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন। একজন আত্মীয়ের মাধ্যমে আপনি আজ কোনও চমকের সম্মুখীন হতে পারেন। যার ফলে আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রসাদ অর্পণ করে তা অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।
কর্কট রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও ঠান্ডা মাথায় আপনি সেটি সামলে নেবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কলাগাছের শিকড় বাড়িতে এবং অফিসে রেখে দিন।
সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। একটি পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করতে হবে। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি আজ অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। একজন তৃতীয় ব্যক্তির কথা শুনে প্রেমের জীবনে কোনও মতামত তৈরি করবেন না। কোথাও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি ভালো কিছু পরিকল্পনা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে প্রত্যেক শুক্রবারে শ্রী সুক্তম পাঠ করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় কাটাতে পারেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়েস সেবন করুন।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, অবশ্যই ব্যায়াম করুন। এই রাশির ব্যবসায়ীরা আজ ব্যবসায়িক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। যেখানে তাঁরা তাঁদের নিকটজনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। আপনার কাছে থাকা অবসর সময় অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি ও জল খেয়ে যান।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন এবং নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ। আপনি আজ সঠিক সময়ে কাউকে সাহায্য করার মাধ্যমে বড় সমস্যা থেকে মুক্ত করবেন। আপনার অহঙ্কারী মানসিকতা দূরে সরিয়ে রাখুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ কোথাও ভ্রমণের সুযোগ খুঁজতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই ক্রিম রঙের দ্রুত অথবা হলুদ রঙের মিশ্রণের জুতো পরুন।
ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণে থাকবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বন্ধুদের সঙ্গে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম বা সাদা রঙের পর্দা বাড়িতে টাঙান।
মকর রাশি: কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিদেশে পেশাগত যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। এই রাশির জাতক-জাতিকাদের অবসর সময়ে বেশি বই পড়া উচিত। এর ফলে তাঁরা একাধিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অভাবী ব্যক্তিদের খাবার দান করুন।
কুম্ভ রাশি: এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ মাথা ঠান্ডা রেখে করুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে তামার ফুলদানিতে লাল রঙের ফুল রাখুন।
মীন রাশি: শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার ক্রোধ অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি কিছুটা অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। আপনার কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনার একটি নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই দিনটি অবশ্যই ভালো।
প্রতিকার: শরীর এবং মন ভালো রাখার লক্ষ্যে অবশ্যই সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।












