রেশন ডিলারদের আর্থিক সুরাহা চেয়ে বড় পদক্ষেপ! মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে চিঠি

Published on:

Published on:

Ration dealers to write letter to Suvendu Adhikari seeking financial relief

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ডিলারদের আর্থিক সুরাহা চেয়ে এবার বড় পদক্ষেপ নিচ্ছে সংগঠন। একাধিক আর্থিক দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বারস্থ হচ্ছেন রেশন ডিলাররা (Ration Dealers)। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন রেশন ডিলাররা | (Ration Dealers)

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে কী লেখা হবে সেটা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। ডাকবিভাগ ও কুরিয়ারের মাধ্যমে বা ইমেল করে মুখ্যমন্ত্রীর দফতরে এই চিঠি পাঠানো হবে।

Ration dealers

রেশন ডিলার সংগঠনের দাবি, বর্তমানে কমিশন থেকে খুবই সামান্য পরিমাণ আয় হয়। সেখান থেকে দোকান চালানোর খরচ ওঠে না। দুয়ারে রেশন তুলে দিয়ে কুইন্টাল পিছু কমিশন ২৫০ টাকা করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ বাঁকুড়া থেকে উত্তরবঙ্গ অবধি সরাসরি বাস! SBSTC-র নতুন বাসের রুট ও সময়সূচি জানুন

এছাড়া সংগঠনের আরও দাবি, মাসে কমপক্ষে ২৫ হাজার টাকা আয়ের ব্যবস্থার জন্য দোকান পিছু ২ হাজার কার্ড দেওয়া হোক। পাশাপাশি বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে।

এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, সর্বভারতীয় পর্যায়ে আন্দোলনের কর্মসূচি ইতিমধ্যে নেওয়া হয়েছে। দাবি না মানা হলে রাজ্যেও আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি রেশন ডিলারদের কমিশন বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের রেশন ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন হিসেবে ১০০ টাকা করে দেওয়া হবে। বর্ধিত কমিশন গত এপ্রিল মাস থেকে কার্যকর হবে। যদিও এই বিজ্ঞপ্তি ঘিরে ডিলার মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এবার একাধিক আর্থিক দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চলেছে রেশন ডিলারদের সংগঠন। চিঠিতে কী লেখা হবে এবং চিঠি কীভাবে পাঠানো হবে তা ইতিমধ্যেই স্থির করা হয়ে গিয়েছে। এরপর রাজ্যের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।