বাঁকুড়া থেকে উত্তরবঙ্গ অবধি সরাসরি বাস! SBSTC-র নতুন বাসের রুট ও সময়সূচি জানুন

Published on:

Published on:

Bankura to Siliguri bus SBSTC new bus route and timetable

বাংলা হান্ট ডেস্কঃ বাঁকুড়া থেকে উত্তরবঙ্গ যেতে হলে এতদিন মূলত ট্রেনই ভরসা ছিল। তবে এবার সাধারণ মানুষের সুবিধার্থে শুরু হল সরকারি বাস পরিষেবা। এই বাসে করে বাঁকুড়া থেকে সোজা শিলিগুড়ি (Bankura To Siliguri Bus) যাওয়া যাবে। নতুন এই বাস কোন রুট দিয়ে চলাচল করবে, টাইমটেবিল কী জেনে নিন।

বাঁকুড়া থেকে শিলিগুড়ি বাসের রুট ও টাইমটেবিল | (Bankura To Siliguri Bus)

বাঁকুড়া থেকে শিলিগুড়ি যাতায়াত আরও সহজ করতে সরাসরি বাস পরিষেবা চালু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তথা এসবিএসটিসি (SBSTC)। রোজ বিকেল ৩টে নাগাদ বাঁকুড়া বাস ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশে বাসটি রওনা দেয়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিয়ে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে রোজ বিকেল ৪টে নাগাদ বাঁকুড়ার বাস ছাড়ে।

Bankura to Siliguri bus

বাঁকুড়া থেকে শিলিগুড়ির এই বাস বীরভূম, মালদহ, উত্তর দিনাজপুর জেলা পেরিয়ে শিলিগুড়ি পৌঁছয়। ফলে এই মধ্যবর্তী জেলাগুলির বহু যাত্রীও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই বাস পরিষেবার মাধ্যমে উপকৃত হচ্ছেন।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের কিস্তি নিয়ে আপডেট! নতুনরা কবে টাকা পেতে পারে জানুন

বাঁকুড়া বাস ডিপো থেকে ছাড়ার পর বাসটি বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর সিটি সেন্টার, মুচিপাড়া, ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মোরগ্রাম, ওমরপুর, ধুলিয়ান, ফরাক্কার মতো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে যায়। এরপর মালদহ, গাজোল, ইটাহার, রায়গঞ্জ, ডালখোলা, কিশনগঞ্জ, ইসলামপুর, বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছয়।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাতায়াত আরও বেশি মসৃণ করে তুলতে বাঁকুড়া থেকে শিলিগুড়ি অবধি এই বাস পরিষেবা চালু করা হয়েছে। সরকারি নন এসি বাস হওয়ায় ভাড়াও অনেকটা সাধ্যের মধ্যে। ফলে কম বাজেটে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে অনেক যাত্রীর পছন্দের বিকল্প হয়ে উঠছে এটি।

বাঁকুড়া থেকে শিলিগুড়ির দূরত্ব অনেকখানি। অনেক সময় ট্রেন পেতে গিয়ে কালঘাম ছুটে যায় যাত্রীদের। এই পরিস্থিতিতে এসবিএসটিসির বাঁকুড়া থেকে শিলিগুড়ি অবধি এই বাস পরিষেবায় বহু মানুষের সুবিধা হচ্ছে।