বায়ুসেনা ঘাঁটিতে ছিল হামলার পরিকল্পনা! ২২ বছরের জইশ জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট পুলিশের ATS

Published on:

Published on:

The state police's anti-terror unit has foiled a major sabotage plot in Gujarat.

বাংলাহান্ট ডেস্ক: গুজরাটে (Gujarat) বড়সড় নাশকতার ছক বানচাল করল রাজ্য পুলিশের জঙ্গি দমন শাখা (ATS)। রাজ্যের একটি বায়ুসেনা ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের (Pakistan) মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Muhammad)। সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই ভদোদরা থেকে গ্রেপ্তার করা হয়েছে ২২ বছরের এক যুবককে। ধৃতের নাম মহম্মদ সাহারুল ইসলাম। তাঁর কাছ থেকে একে-৪৭ রাইফেল-সহ বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গুজরাটে (Gujarat) বড়সড় নাশকতার ছক বানচাল করল রাজ্য পুলিশের জঙ্গি দমন শাখা:

গুজরাট (Gujarat) এটিএস সূত্রে খবর, ধৃত সাহারুল আদতে অসমের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, বায়ুসেনা ঘাঁটিতে এককভাবে হামলা চালানোর পরিকল্পনা করেছিল সে। শুধু পরিকল্পনাই নয়, হামলার আগে সংশ্লিষ্ট ঘাঁটির চারপাশ ঘুরে রেইকিও করে ফেলেছিল অভিযুক্ত। তার মোবাইল ফোন পরীক্ষা করে বেশ কয়েকটি ছবি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেগুলি ওই সামরিক ঘাঁটির বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: শুধু অস্ত্র কেনাবেচা নয়, এবার যৌথ উৎপাদন! সামরিক সরঞ্জাম তৈরিতে UAE-র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত

এটিএসের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সুনীল জোশি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় পাকিস্তান থেকে নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত। হামলা চালানোর পর পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। তদন্তকারীদের অনুমান, এই গোটা ষড়যন্ত্রের পিছনে জইশের পাকিস্তানি হ্যান্ডলারদের ভূমিকা রয়েছে। গত প্রায় এক বছর ধরে তাদের সঙ্গে যোগাযোগ রাখছিল সাহারুল।

গুজরাট পুলিশের দাবি, গত ছয় মাস ধরে ওই যুবকের গতিবিধির উপর নজর রাখছিলেন গোয়েন্দারা। শারীরিক নজরদারির পাশাপাশি প্রযুক্তির সাহায্যেও তার গতিবিধি ও যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছিল। শেষ পর্যন্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ নভেম্বর ভদোদরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এটিএস। ধৃতের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, ২৩টি তাজা কার্তুজ এবং নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

The state police's anti-terror unit has foiled a major sabotage plot in Gujarat.

আরও পড়ুন: ৪ বারের ব্যর্থতা সামলে বজায় ছিল জেদ, পঞ্চম চেষ্টায় UPSC-তে ১৩ তম স্থান! IAS হয়ে স্বপ্নপূরণ মেধার

ঘটনার পর থেকেই তদন্তের পরিধি বাড়িয়েছেন গোয়েন্দারা। সাহারুলের সঙ্গে জইশের পাকিস্তানি হ্যান্ডলারদের যোগাযোগের ধরন, অস্ত্রের উৎস এবং এই ষড়যন্ত্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বায়ুসেনা ঘাঁটির নিরাপত্তার দিকটিও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে। গুজরাট (Gujarat) এটিএসের এই অভিযানে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে পুরো ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছতে তদন্ত এখনও চলছে।