ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে লাগাতার পতন! পরিসংখ্যান সামনে আনল RBI

Published on:

Published on:

India foreign exchange reserves see a continuous decline, RBI data reveals.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (India Foreign Exchange Reserves) আবারও হ্রাস পেয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) তথা RBI-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৪.৪৪৩ বিলিয়ন ডলার কমে ৭০,০৮৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহেও ১৪.২০৫ বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য হ্রাস দেখা গিয়েছিল। সেই সময়ে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে ৭০৫.৩৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। অর্থাৎ, লাগাতার দু’সপ্তাহ পতন ঘটেছে।

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে (India Foreign Exchange Reserves) লাগাতার পতন!

জানিয়ে রাখি যে, চলতি বছরের ৪ সেপ্টেম্বর ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রেকর্ড পরিমাণ বেড়ে ৭৮৫.৭০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তারপর থেকে তা ক্রমাগত কমছে। সেই সময়ে ব্যাঙ্কগুলি একটি বিশেষ প্রকল্পের অধীনে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে রেকর্ড পরিমাণ ১৩৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছিল। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল।

India foreign exchange reserves see a continuous decline, RBI data reveals.

ফরেন কারেন্সি অ্যাসেটসও হ্রাস পেয়েছে: RBI-এর তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৃহত্তম অংশই হল বৈদেশিক মুদ্রার সম্পদ তথা ফরেন কারেন্সি অ্যাসেটস। গত ২০ নভেম্বর সমাপ্ত হওয়া সপ্তাহে এটি ২৬.৬ মিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৫৮৩.১৮৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ভারত মহাসাগরে বাড়বে ভারতের আধিপত্য! গোয়া ও গুজরাটে তৈরি হবে সেন্টার অফ এক্সিলেন্স

উল্লেখ্য যে, লার ছাড়াও ফরেন কারেন্সি অ্যাসেটসের মধ্যে ইউরো থেকে শুরু করে ব্রিটিশ পাউন্ড এবং জাপানি ইয়েনের মতো অন্যান্য বিদেশি মুদ্রাও অন্তর্ভুক্ত রয়েছে। ডলারের বিপরীতে এই মুদ্রাগুলির মূল্যের বৃদ্ধি বা হ্রাস বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের পরিসংখ্যানকেও প্রভাবিত করে।

আরও পড়ুন: এবার শেয়ার বাজারে এন্ট্রি নেবে আদানি এয়ারপোর্টস! কবে আসবে IPO?

গোল্ড রিজার্ভেও পতন ঘটেছে: টানা দ্বিতীয় সপ্তাহে দেশের গোল্ড রিজার্ভেও উল্লেখযোগ্য হ্রাস ঘটেছে। RBI-এর তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সময়ে গোল্ড রিজার্ভ ৪.০৯৫ বিলিয়ন ডলার কমে ৯৪.৫১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এছাড়াও, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এর সঙ্গে যুক্ত স্পেশাল ড্রয়িং রাইটস (SDR)-ও ৬৭ মিলিয়ন ডলার কমে ১৮.৪৫১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এদিকে, IMF-এ ভারতের সংরক্ষিত রিজার্ভের পরিমাণও ১৫ মিলিয়ন ডলার কমে ৪.৭৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।