পুতিনের সঙ্গে বৈঠক, তুললেন সেলফিও! চমকে দেবে ভারতের AI কিড অজুর পরিচয়

Published on:

Published on:

Went viral for taking a selfie during a meeting with Vladimir Putin find out who this 'AI kid' Azu is.

বাংলাহান্ট ডেস্ক: মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়ল কেরলের (Kerala) এক কিশোর। রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছে রাউল জন আজু। শুধু বৈঠকে উপস্থিত থাকাই নয়, পুতিনের সঙ্গে সেলফি তোলার আবদার করেও সকলের নজর কেড়েছে সে। ইতিমধ্যেই সেই মুহূর্তের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছেলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাবা আজু জোসেফও। পুতিনের সঙ্গে ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, একজন বাবার কাছে এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।

পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠকে সেলফি তুলে ভাইরাল, জানুন কে এই এআই কিড আজু

রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ নভেম্বর বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি সংস্থার কর্ণধারদের নিয়ে এআই সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করেছিলেন পুতিন। সেখানে উপস্থিত ছিলেন কাজাখস্তানের নেতাও। ওই বৈঠকে আমন্ত্রণ পেয়েছিল এআই প্রযুক্তি সংস্থা থিঙ্কক্র্যাফটের সিইও রাউল। বৈঠকে নিজের সংস্থার কাজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিন্তাভাবনা তুলে ধরে রুশ প্রেসিডেন্টের প্রশংসাও আদায় করে নেয় সে (Vladimir Putin)।

আরও পড়ুন: নির্বাচনী হলফনামায় সম্পত্তি গোপনের অভিযোগ! মুখ্যমন্ত্রী বিজয়ের জয় নিয়ে উঠছে প্রশ্ন, অ্যাকশন হাই কোর্টের

তবে বৈঠকের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল পুতিনের সঙ্গে রাউলের সেলফি। রুশ সংবাদমাধ্যমের দাবি, সাধারণত এত বড় মাপের নেতার সামনে কথা বলতে অনেকেই ইতস্তত করেন। সেখানে কোনও দ্বিধা না করেই পুতিনের কাছে সেলফি তোলার আবদার জানায় ১৭ বছরের এই কিশোর। তাতে সম্মতিও দেন রুশ প্রেসিডেন্ট। হাসিমুখে ঝুঁকে পড়ে রাউলের সঙ্গে ছবি তোলেন তিনি। পুতিনের কাছ থেকে নিজের কাজ ও বয়সের জন্য প্রশংসা পাওয়াও রাউলের কাছে বিশেষ প্রাপ্তি।

রাউলের এই সাফল্যের পিছনে রয়েছে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহ। তার বাবা একটি প্রযুক্তি সংস্থায় কর্মরত। অ্যাডোবিতে বাবার কাজের সূত্রেই ছোটবেলা থেকে বিভিন্ন সফটওয়্যার ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় সে। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ তৈরি হয়। স্কুলে পড়ার সময়ই ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করে রাউল। পরে দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন নিজের প্রযুক্তি সংস্থা থিঙ্কক্র্যাফট প্রতিষ্ঠা করে সে।

Went viral for taking a selfie during a meeting with Vladimir Putin find out who this 'AI kid' Azu is.

আরও পড়ুন: ভারতকে বিশ্বকাপ জেতাবে বৈভব সূর্যবংশী! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের

রাউলের দাবি, বর্তমানে তার সংস্থায় বাবাকে নিয়ে মোট ১৫ জন কর্মী কাজ করেন। এমনকী বাবাকে মাসে দু’লক্ষ টাকা বেতনও দেয় সে। সংস্থাটি মূলত এআই প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এখনও পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ মানুষকে প্রশিক্ষণ দেওয়ার দাবি করেছে থিঙ্কক্র্যাফট। নিজের এই দীর্ঘ যাত্রার কথা বলতে গিয়ে রাউল জানিয়েছে, মাত্র নয় বছর বয়সে বাথরুমে দাঁড়িয়ে প্রথম একটি ভিডিও তৈরি করেছিল সে। সেখান থেকে পুতিনের সঙ্গে একই মঞ্চে পৌঁছনো, গোটা পথটাই তার কাছে রোমাঞ্চকর (Vladimir Putin)।