ডিম-মাংস নয়, গরম ভাতে চেখে দেখুন কাতলা মাছের ভর্তা, রইল রেসিপি

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শীতে ভর্তা পছন্দ সকলেরই। গরম ভাতে ঝাল ঝাল ভর্তার সঙ্গে একটু গরম ভাত হলেই দিব্যি খাওয়া হয়ে যায়। ডিম, মাংসের ভর্তা তো সকলেই খেয়েছেন, কিন্তু মাছের ভর্তা (Recipe) খেয়ে দেখেছেন কি?

গরম ভাতে কাতলা মাছের ভর্তার রেসিপি (Recipe)

গরম ভাতের সঙ্গে চটজলদি কিছু বানাতে চাইলে চেখে দেখতে পারেন কাতলা মাছের ভর্তা। কাঁচালঙ্কা বাটা দিয়ে ঝাল ঝাল করে মাছের ভর্তা হলেই একথালা ভাত খাওয়া হয়ে যায়। দেখে নিন রেসিপি-

Katla fish bhorta recipe for winter

কাতলা মাছ ভর্তার (Recipe) উপকরণ:

কাতলা মাছ- ৩-৪ টি

পেঁয়াজ- ১ টি

কাঁচা লঙ্কা- ২-৩ টি

ধনেপাতা কুচি

আরও পড়ুন : আজকের রাশিফল ২৮ নভেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

কাতলা মাছ ভর্তার প্রণালী: প্রথমেই কাতলা মাছ ভালো করে ভেজে কাঁটা বেছে মেখে নিন। এবার মাছটা হাত বা চামচ দিয়ে মেখে নিন। তবে একেবারে মিহি (Recipe) করবেন না। এবার কাঁচালঙ্কা ধুয়ে মিহি করে বেটে তা মাছের মধ্যে মিশিয়ে দিন। ঝাল অনুযায়ী দেবেন কাঁচালঙ্কা।

আরও পড়ুন : ট্রেন নয়, লাক্সারি বাসেই কলকাতা টু দিল্লি! ভাড়া কত?

এর মধ্যে দিয়ে দিন ভাজা পেঁয়াজ কুচি আর নুন। চাইলে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। এবার সামান্য কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। পরিবেশন করুন গরম ভাতে।