বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে নভেম্বর মাস প্রায় শেষের দিকে। আর ডিসেম্বর মাস পড়তে না পড়তেই সামনে এল স্কুলের ছুটির তালিকা (School Holidays)। সূত্রের খবর গোটা ডিসেম্বর জুড়ে প্রায় ১০ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। এবার এক নজরে জেনে নিন সেই তালিকা।
ডিসেম্বরেই ১০ দিন ছুটি রাজ্যের স্কুলে, রইল তালিকা (School Holidays)
ডিসেম্বরের শেষের দিকে বড়দিন ও ইংরেজি নববর্ষ রয়েছে। আর প্রতিবছরের মতন এ বছরও বড়দিনের সময় থেকে থাকবে ছুটি (School Holidays)। শুধু বাংলায় নয় অন্যান্য রাজ্য এই সময় স্কুলে ছুটি থাকবে। জেনে নিন কবে থেকে শুরু আছে এই ছুটির মরশুম।
বড়দিনের সময় রাজ্যের অধিকাংশ স্কুলেই ছুটি পড়তে শুরু করে দেয়। যা শুরু হয় ২৪শে ডিসেম্বর থেকে। আর সেই স্কুল খুলবে ৩ জানুয়ারি। অর্থাৎ সেই সময় প্রায় ১০ দিনের ছুটি পাবেন ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন: ডিসেম্বরের ১০ দিন ব্যাঙ্ক বন্ধ, আগেভাগেই সেরে রাখুন জরুরি কাজ
আবার স্কুল ভেদে এই ছুটি বাড়তে পারে। কারণ অনেক স্কুলেই ডিসেম্বরে সেমিস্টার চলছে। সেই কারণে পরীক্ষা শেষে মিলতে পারে বাড়তি ছুটি। তবে সব মিলিয়ে দশ দিনের ছুটি পাবেন রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রীরা।
তবে রাজ্য পেতে এই ছুটির আলাদা ধরনের হয়। অর্থাৎ, রাজস্থানে ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। বিহারে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি। কেরালায় ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ছুটি। উত্তরপ্রদেশে ৩১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ছুটি। আবার দিল্লিতে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে (School Holidays)।












