পঞ্চায়েতের কাজে গতি আনতে মাস্টারস্ট্রোক! কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা দিলীপের

Published on:

Published on:

Dilip Ghosh announces Co-ordinator appointment in inactive panchayats

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক পঞ্চায়েতে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কার্যত থমকে গিয়েছে সেই পঞ্চায়েত এলাকাগুলির উন্নয়ন। এবার সেই অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়ন চালু রাখতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

পঞ্চায়েতে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা দিলীপের | (Dilip Ghosh)

শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরে একটি কর্মসূচিতে গিয়েছিলেন পঞ্চায়েতমন্ত্রী। সেখান থেকেই কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা করেন তিনি। সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, “রাজ্যের দু’শোর বেশি পঞ্চায়েতে ডামাডোল পরিস্থিতি রয়েছে। তবে দ্রুত সেই সমস্যা মিটে যাবে।“

Dilip Ghosh

দিলীপ জানান, প্রধান, উপপ্রধানরা দফতরে না আসায় রাজ্যের দু’শোর বেশি পঞ্চায়েতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সেই সব পঞ্চায়েতগুলিতে বিডিও, জেলাশাসকরা পর্যালোচনা করে কো-অর্ডিনেটর নিয়োগ করবেন।

আরও পড়ুনঃ সাগরে ফের ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ: আজকের আবহাওয়ার খবর

পঞ্চায়েতমন্ত্রী বলেন, “যেসব পঞ্চায়েতে সবাই পদত্যাগ করেছেন, সেখানে কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে। যেখানে প্রধান, উপপ্রধানরা আসছেন না,  সেখানেও কো-অর্ডিনেটর বসাবে প্রশাসন। বিডিও, জেলাশাসকরা বিষয়টি দেখছেন। বাকিগুলি সক্রিয় রয়েছে। রাজ্যের দু’শোর বেশি পঞ্চায়েতে ডামাডোল পরিস্থিতি রয়েছে। তবে দ্রুত সেই সমস্যা মিটে যাবে।“

গত মে মাসে রাজ্যে পালাবদলের পরেই একাধিক গ্রাম পঞ্চায়েতে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়। রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩৩১৭টি। এর মধ্যে বেশিরভাগ পঞ্চায়েত তৃণমূলের দখলে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর অনেক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা পদত্যাগ করেন। সেখানে নতুন করে প্রধান ও উপপ্রধান নির্বাচন করা হয়েছে। এছাড়া কোনও কোনও পঞ্চায়েতে অধিকাংশ সদস্য পদত্যাগ করেছেন, কোথাও আবার প্রধান, উপপ্রধানরা দফতরেই আসছে না। এর জেরে কার্যত থমকে গিয়েছে উন্নয়নের কাজ।

এই পরিস্থিতি দূর করতে এবার সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।