বছর শেষের আগেই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে আপডেট! রইল গুরুত্বপূর্ণ হিসেব

Published on:

Published on:

Central Government employees basic salary calculation in 8th Pay Commission

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের (Central Government Employees) নজরে এখন বেতন বৃদ্ধি। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) সবচেয়ে বড় বিষয় এখন ফিটমেন্ট ফ্যাক্টর। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠনের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬১ ও ৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব মতো যদি ফিটমেন্ট ফ্যাক্টর ৪ করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেসিক বেতন ২৫ হাজার টাকা থেকে বেড়ে ১ লক্ষ টাকা হতে পারে।

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট | (Central Government Employees)

অষ্টম বেতন কমিশনের কাছে সরকারি কর্মীদের সংগঠনগুলি ফিটমেন্ট ফ্যাক্টর সহ নানা দাবিদাওয়া জানিয়েছে। এর মধ্যে মিনিস্টিরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশনের তরফে এটি ৩.৬১ করার প্রস্তাব রাখা হয়েছে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) ও ভারতীয় মজদুর সংঘের তরফে যথাক্রমে ৩.৮৩৩ ও ৪ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানানো হয়েছে।

Central Government employees

এর মধ্যে ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ২৫ হাজার টাকা বেতন প্রাপ্ত একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক স্যালারি বেড়ে ৯০,২৫০ টাকা হতে পারে। ৩৫ হাজার ও ৫০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীদের ক্ষেত্রে তা যথাক্রমে হবে ১,২৬,৩৫০ টাকা ও ১,৮০,৫০০ টাকা।

আরও পড়ুনঃ কীভাবে এত দ্রুত তালিকা প্রকাশ? শর্মিষ্ঠাকে ‘নিখোঁজ’ ঘোষণা করতেই বড় প্রশ্ন তুললেন শুভ্রাংশু

৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ২৫ হাজার টাকা বেতন প্রাপ্ত একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক স্যালারি বেড়ে ৯৫,৮২৫ টাকা হতে পারে। ৩৫ হাজার ও ৫০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীদের ক্ষেত্রে তা যথাক্রমে হবে ১,৩৪,১৫৫ টাকা ও ১,৯১,৬৫০ টাকা।

এছাড়া ভারতীয় মজদুর সংঘের দাবি মতো ৪ ফিটমেন্ট ফ্যাক্টর করা হলে ২৫ হাজার টাকা বেতন প্রাপ্ত একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক স্যালারি বেড়ে ১ লক্ষ টাকা হতে পারে। ৩৫ হাজার ও ৫০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীদের ক্ষেত্রে তা যথাক্রমে হবে ১,৪০,০০০ টাকা ও ২ লক্ষ টাকা।

এর আগে সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ রাখা হয়েছিল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বেড়ে হয় ১৮ হাজার টাকা। অষ্টম বেতন কমিশনে তা আরও বাড়ানোর দাবি উঠেছে। সেই প্রস্তাবে সম্মতি দিলে একলাফে বেসিক স্যালারি অনেকটা বেড়ে যেতে পারে।