সংসদের অধিবেশনের আগেই ‘থ্রি লাইন হুইপ’! দলের সাংসদদের জন্য বড় বার্তা অভিষেকের

Published on:

Published on:

Abhishek Banerjee issues three line whip for all TMC MP

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। নজরে রয়েছে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল। তার আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সকল লোকসভার সাংসদের উদ্দেশে হুইপ জারি করলেন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার তিন লাইনের হুইপ জারি করা হয়েছে।

দলের সাংসদদের উদ্দেশে হুইপ অভিষেকের | (Abhishek Banerjee)

লোকসভায় তৃণমূলের দলনেতা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। দলের মুখ্য সচেতক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি সাসপেন্ড হওয়ায় অভিষেকই হুইপ জারি করেন।

Abhishek Banerjee

শনিবার জারি করা ‘থ্রি লাইন হুইপে’ অভিষেক জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর (সোমবার) থেকে ৪ ডিসেম্বর (শুক্রবার) অবধি লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কাজকর্ম রয়েছে। সেই কারণে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সকল সদস্যকে ওইদিনগুলিতে অনুপস্থিত না থেকে সংসদে হাজির হওয়ার অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ডিসেম্বরের কিস্তি কত তারিখে ঢুকবে? বড় আপডেট

পাশাপাশি অধিবেশনের সময় দলীয় সাংসদদের দলের অবস্থানকে সমর্থন করার বার্তা দিয়েছেন অভিষেক। বিষয়টিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনা করতেও বলেছেন তিনি।

এদিকে সংসদের অধিবেশন শুরুর আগে অভিষেকের এই হুইপ জারি করার বিষয়টি মমতা তৃণমূলের কৌশলী চাল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ ২০ জন বিদ্রোহী সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দিলেও তাঁরা এখনও এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পাননি। খাতায়-কলমে এখনও তাঁরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ। ফলে দলনেতার জারি করা এই হুইপ ২৮ জন ‘তৃণমূল’ সাংসদের জন্যই প্রযোজ্য বলে মনে করা হচ্ছে।

আগামী ৩০ নভেম্বর থেকে মুলতুবি থাকা বাদল অধিবেশনের দ্বিতীয় পর্ব ডাকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলের কথা মাথায় রেখে এখন থেকে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে সব শিবির। এই আবহে দলের লোকসভার সাংসদদের উদ্দেশে হুইপ জারি করলেন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।