বাংলাহান্ট ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু হু করে। চাল (Rice), ডাল থেকে নুন, চিনি সমস্ত জিনিসের দামবৃদ্ধিতে উদ্বিগ্ন আমজনতা। এমনকি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উদ্বেগ প্রকাশ করেছিলেন জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে। ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে দাম কমানোর। পাশাপাশি বাজারে নজরদারি চালানোর জন্য নির্দেশ দিয়েছিলেন টাস্ক ফোর্সকে। কিন্তু চালের দাম এখনও কমেনি বলেই অভিযোগ।
কত টাকা বেড়েছে চালের (Rice) দাম?
অভিযোগ, বিভিন্ন চালের দাম কেজিতে বেশ কয়েক টাকা বেড়েছে। শিয়ালদহ পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, জিরাকাঠি চালের দাম ৫২ থেকে ৬০ টাকা কেজি। বিভিন্ন ধরণের মিনিকেট চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। মিনিকেটের দাম এখন প্রায় ৫৮ টাকা কেজি।

কোন চালের কত দাম: অন্যদিকে মাসুরি চালের দাম কেজি প্রতি ৪০ টাকা। রত্না চালের দামও কেজি প্রতি ৪০ টাকা। বেড়েছে আতপ চালের দামও। বর্তমানে আতপ চালের দাম কেজি প্রতি ৩৮ টাকা। অথচ ১৫ দিন আগেও এই চালের দাম ১০ টাকা কম ছিল। খুচরো বাজারেও চালের দাম ঊর্দ্ধমুখী। সীতাভোগ চাল ৬৫ টাকা কেজি, মিনিকেট ৬০ টাকা কেজি, বাঁশকাঠি ৭০ টাকা কেজি, জিরাকাঠি ৬০ টাকা কেজি। অন্যদিকে গোবিন্দভোগ চাল (Rice) ১২০ টাকা কেজি, দেরাদুন চাল প্রতি কেজি ১০০ টাকা এবং কোহিনুর রাইস ১২০ টাকা কেজি।
আরও পড়ুন : বিগ বস বাংলার বিজয়ী হিসেবে কাকে দেখতে চান? তিনটে নাম বলে দিলেন ভরত
কেন বাড়ছে দাম: পাইকারি ব্যবসায়ীরা অবশ্য জানাচ্ছেন, চালের দাম বৃদ্ধির কারণ বিভিন্ন রাইস মিলের মালিকরাই বলতে পারবেন। কারণ তাঁদের বর্ধিত দামে কিনতে হচ্ছে চাল। যাতায়াতের খরচও অনেকটাই বেড়েছে। ব্যবসায়ীরা জানান, আগে ৫ টন মাল আনা হত সাড়ে ৩ হাজার টাকা ভাড়া দিয়ে। এখন সেই ভাড়া দিয়ে সাড়ে ৩ টন মাল আনতে হচ্ছে।
আরও পড়ুন : উত্তরবঙ্গ থেকে তারাপীঠ যাওয়ার সরাসরি বাস, NBSTC-র ‘রকেট’ বাসের টিকিট কোথায় মিলবে?
কিছুদিন আগে আকভানের জন্য ধানেরও প্রচুর ক্ষতি হয়েছে। তার জেরেও দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে এই পরিস্থিতিতে বেশি দাম দিয়েই চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। দাম যদি আরও বাড়ে তাহলে ভাত না খেয়েই থাকতে হবে বলে মনে করা হচ্ছে।












