আজকের রাশিফল ৩০ নভেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 30 November 2026.

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোথাও ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। সৃজনশীল কাজগুলি আজ আপনি করতে পারেন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চিনি, আটা এবং ঘি-এর মিশ্রণ একটি নারকেলের মধ্যে রেখে অশ্বত্থ গাছের নিচে রেখে দিন।

বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। হৃদরোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। পরিবারের একজন সদস্য আজ আপনার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইবেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে গলায় রুপোর হার পরুন।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। এছাড়াও, কোনও শারীরিক সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে। পাশাপাশি, দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার আত্মীয় এবং বন্ধুদের আর্থিক দিকটি সামলাতে দেবেন না। নাহলে, খরচ বাড়তে পারে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আপনার মায়ের সেবায় সময় অতিবাহিত করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। এর ফলে আপনি বিরক্ত হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়েস সেবন করুন।

কর্কট রাশি: আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আজ অত্যধিক পরিমাণে টিভি দেখবেন না বা মোবাইল চালাবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে মাথায় ও শরীরে তেল মালিশ করুন।

সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। অপরিচিত ব্যক্তিদের নিজের গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ ও দই খান।

কন্যা রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন এবং একটি ধর্মীয় স্থানও পরিদর্শন করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আপনি অবাক হতে পারেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কাকে রুটি ও পাউরুটি খেতে দিন।

Ajker rashifal todays horoscope 30 November 2026.

তুলা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমের বজায় থাকবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষে আজ আপনি নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন। সেই সময়ে আজ আপনি একজন কাছের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখবর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষকে কালো-সাদা কাপড় উপহার হিসাবে দিন।

বৃশ্চিক রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। এই রাখি কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে নিজের সময় অতিবাহিত করতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও অসুবিধার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যের সঙ্কটমোচন হনুমান অষ্টক পাঠ করুন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। সেইসব বন্ধুদের থেকে অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। কর্মক্ষেত্রে কোনও পারিবারিক সমস্যার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। এই রাশির ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। প্রতিটি কাজ ধৈর্য সহকারে করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনও পরিকল্পনা বিঘ্নিত হতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুকুরকে রুটি এবং পাউরুটি খেতে দিন।

আরও পড়ুন: সমুদ্রে আরও শক্তিশালী হবে নিরাপত্তা! ভারতীয় নৌবাহিনী পেল কলকাতায় তৈরি ‘আশঙ্ক’ যুদ্ধজাহাজ

মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি কাজে পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনি আপনার একজন বন্ধুকে মিস করতে পারেন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। আজ অবশ্যই কিছুটা সময় বের করে নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ‘ওম বুং বুধায়ে নমঃ’-এই মন্ত্রটি দিনে দু’বেলা ১১ বার করে জপ করুন।

আরও পড়ুন: উৎসবের আবহ এবং বিবাহের মরসুমের কারণে ফের বাড়তে পারে মুদ্রাস্ফীতি! কী জানাল অর্থ মন্ত্রক?

কুম্ভ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। একজন দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে আপনি আজ অপ্রত্যাশিত সুসংবাদ যেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কোনও ভুল যোগাযোগের কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে আত্মবিশ্বাসী হয়ে কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ওয়ালেটে একটি সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন। দেখবেন, সেটি যেন নোংরা না হয়ে যায়।

মীন রাশি: কোনও অতীতের উদ্যোগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। যে কাজগুলি আপনি ছোটবেলায় করতে পছন্দ করতেন, সেগুলি আজ বেশি করে করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আমরা খারাপ লাগতে পারে। আপনি আজ ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে কোনও অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশি আমেজ বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নীল রঙের জুতো পরুন।