বাংলা হান্ট ডেস্ক: আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজন, প্রায় সর্বত্রই আধার কার্ড দেখাতে হয়। তবে অনেক সময় নানাবিধ কারণে আধার সংক্রান্ত যে কোন কাজের সময় ওটিপি অথবা আপডেট সর্তকতা মোবাইল এবং ইমেইল আসে। এবার এই নম্বর অথবা ইমেইল যাচাই করা না থাকলে অনেক সময় আপনি অনলাইন পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন।
আধার আপডেট না করলে ১৪ জুনের পর কী হবে জানুন (Aadhaar Card)
আধার কার্ড বর্তমান দিনে জীবনে অবিচ্ছিদ্ধ অংশ। কারণ, এই ১২ ডিজিটের একটা নম্বর সমস্ত দরকারি কাজেই এই নম্বর লাগে। সরকারি সুবিধা- সব জায়গাতেই আধার কার্ড (Aadhaar Card) দরকার। তবে অনেক সময় দেখা যায় যে এই সরকারি কাজগুলো করার সময় ওটিপি ঢোকেনা।

আরও পড়ুন: দিদিমার হাতের নিরামিষ দই আলুর রেসিপি একবার খেলে মুখে লেগে থাকবে, দেখে নিন প্রণালী
কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল আইডির সঙ্গে আধারের লিঙ্ক করা থাকে না। তবে ১৪ জুনের পর আপনার যদি আধার কার্ডে এই আপডেটগুলো না করা থাকে তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। জেনে নিন বিস্তারিত।
জানা যায় কারো আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হয়ে গেলে তাদের এটি আরও গুরুত্বপূর্ণ দিয়ে ভাবা উচিত। কারো আগামী ১৪ জুন এর মধ্যে এই কাজগুলো বিনামূল্যে করা যাবে। তা না হলে আধার আপডেট করতে গেলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে।
এ কাজটি আপনারা সকলেই সহজ পদ্ধতিতে অনলাইনে করে নিতে পারবেন। রইল আধার আপডেটের নির্দেশিকা
প্রথমে আধারের অফিসিয়াল পোর্টাল myAadhaar-এ যান। এরপর আপনার আধার নম্বর দিয়ে লগ-ইন করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি দিন। তারপর লগ-ইন করার পরে ড্যাশবোর্ড থেকে ‘Document Update’ বিকল্পটি বেছে নিন।
এবার আপনার বর্তমান তথ্যসমূহ (নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা সংক্রান্ত) যাচাই করে নিন। তারপর সমস্ত তথ্য ঠিক থাকলে কনফার্মেশন বক্সে টিক দিন এবং পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যান। এবার তালিকার মধ্য থেকে আপনার কাছে থাকা বৈধ পরিচয়পত্র (POI) এবং ঠিকানার প্রমাণপত্র (POA) নির্বাচন করুন।
তারপর প্রয়োজনীয় নথিগুলি নির্ধারিত ফরম্যাটে (যেমন: JPEG, PNG অথবা PDF) আপলোড করুন। এবার আপডেট অনুরোধটি সম্পন্ন করতে ‘Submit’ বাটনে ক্লিক করুন। সবশেষে আবেদনের বর্তমান অবস্থা ট্র্যাক করার জন্য সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN)টি সংগ্রহে রাখুন (Aadhaar Card)।













