OTP না এলে আটকে যাবে সব কাজ, Aadhaar Card-এ এই আপডেট বাধ্যতামূলক…

Published on:

Published on:

Aadhaar Card not receiving the OTP check your update status
Follow

বাংলা হান্ট ডেস্ক: আধার কার্ড বর্তমান দিনে জীবনে অবিচ্ছিদ্ধ অংশ। কারণ, এই ১২ ডিজিটের একটা নম্বর সমস্ত দরকারি কাজেই এই নম্বর লাগে। যে কোনও গুরুত্বপূর্ণ কাজেই আধার নম্বর আবশ্যক। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে প্য়ান কার্ড তৈরি, পিপিএফ অ্যাকাউন্ট, ইন্সুরেন্স পলিসি, সরকারি সুবিধা- সব জায়গাতেই আধার কার্ড (Aadhaar Update) দরকার। পাশাপাশি বর্তমানে অনেক ক্ষেত্রেই আধার ভেরিফিকেশন করা হয় এবং তাতে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নম্বরে ওটিপি আসে। কিন্তু আপনি কি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর অথবা আপনার ইমেইল আইডি লিংক করা আছে কিনা। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত।

OTP আসছে না? Aadhaar আপডেট চেক করুন (Aadhaar Card)

বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Update) আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। সরকারি কাজ হোক বা ব্যক্তিগত প্রয়োজন, প্রায় সর্বত্রই আধার কার্ড দেখাতে হয়। এবার বছর পড়ার সঙ্গে সঙ্গে আধার কার্ড নিয়ে সামনে আসলো বড় আপডেট। ২০২৬ সালে আধার কার্ডের তথ্য ঠিক না থাকলে বা আপডেট না করলে আপনার সেই কার্ড বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি আপনি অসুবিধা সম্মুখীন হতে পারেন। তাই জেনে নিন নতুন নিয়মের সম্পর্কে।

Aadhaar Card not receiving the OTP check your update status

আরও পড়ুন: রাজ্যের বাস বহরে সংযোজন, কোন রুটে চলবে নতুন ভলভো ও এসি বাস জানুন…

আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই (UIDAI) তাদের মাইআধার পোর্টালে একাধিক অনলাইন সার্ভিস যোগ করেছে। যেখানে এবার থেকে আপনি শুধু নিজের ঠিকানাই আপডেট করতে পারবেন। শুধু তাই নয়! পাশাপাশি আপনার আধার কার্ড বৈধ আছে কি না অথবা মোবাইল নম্বর ও ইমেইল আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না, তা জানা যাবে।

এবার জেনে নিন আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা ইমেইল আইডি লিঙ্ক রয়েছে কি না

প্রথমে ইউআইডিএআই (UIDAI website) ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in-এ যেতে হবে। এরপর ওয়েবসাইট খুললে, সেখানেই দেখতে পাবেন ‘ভেরিফাই ইমেইল/মোবাইল নম্বর’ অপশন।মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য প্রথমে ১২ ডিজিটের আধার নম্বর বসান। তারপর যে মোবাইল নম্বর ভেরিফাই করতে চান, সেটি বসান। তারপর ক্যাপচা কোড বসিয়ে ‘প্রসিড’ অপশনে ক্লিক করুন। এবারমোবাইল নম্বরে ওটিপি আসবে। সেই নম্বর দিলেই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

ঠিক একইভাবে ইমেইল আইডি ভেরিফাই করতে গেলে- প্রথমে আধার নম্বর ও ইমেইল আইডি বসান। তারপর ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই ইমেইল আইডি লিঙ্ক হয়ে যাবে। এরপর মাইআধার পোর্টাল থেকে আপনি চাইলে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন (Aadhaar Card)।