রাজ্যের বাস বহরে সংযোজন, কোন রুটে চলবে নতুন ভলভো ও এসি বাস জানুন…

Published on:

Published on:

West Bengal 37 new buses including Volvo sleepers have arrived in the state
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরুতেই নতুন উপহার পেল উত্তরবঙ্গবাসী। কারণ এই প্রথম শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চালু করেছে ভলভো স্লিপার বাস পরিষেবা। যা শুক্রবার শিলিগুড়িতে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কলকাতা (West Bengal) মহানগরের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন নিগম পেল ১৮ টি সিএনজি বাস। এছাড়াও, বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ ‘উপহার’ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গণপরিবহনে বড় আপডেট! রাজ্যে এল ভলভো স্লিপারসহ ৩৭টি নতুন বাস (West Bengal)

নবান্ন সূত্রে খবর, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ষ ছ’টি স্লিপার ভলভো বাস প্রকল্পের জন্য খরচ ১১.৩৬ কোটি টাকা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম যে ১৩টি সিএনটি বাস পেল, সেজন্য ৫.২ কোটি টাকার মতো খরচ হয়েছে। আর কলকাতা (West Bengal) মহানগরের এসি মিডি বাসের জন্য ব্যয় হয়েছে ৫.৫ কোটি টাকা।

West Bengal 37 new buses including Volvo sleepers have arrived in the state

আরও পড়ুন: ডিম দিয়ে এমন পদ খেয়েছেন কখনও? মখমলি স্বাদে মুগ্ধ হবে পরিবার

এছাড়াও একটি একটি ভলভো স্লিপার বাস আলিপুরদুয়ার, কলকাতা হয়ে দিঘা পর্যন্ত যাবে। অপর একটি বাস কোচবিহার থেকে ছাড়বে। কলকাতা হয়ে পৌঁছাবে দিঘায়। আর চারটি ভলভো স্লিপার বাস চালানো হবে শিলিগুড়ি এবং দিঘার মধ্যে।

সেই চারটি বাসও কলকাতা হয়েই যাবে। কিন্তু সেই রুট এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। কারণ বাস পরিষেবা চালু করতে এখনো বেশ কিছুটা সময় লাগবে বলে সূত্রের খবর।

যদিও এই বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন, ‘ এই প্রথমবার উত্তরবঙ্গের জেলা থেকে স্লিপার ভলভো বাসে চড়ে কলকাতায় পৌঁছানো যাবে। কোন কোন রুটে সেই বাসগুলি নামানো হবে, তা খুব শীঘ্রই নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।” পাশাপাশি সেইমতো ভাড়াও নির্ধারণ করা হবে বলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে খবর।

জেনে নিন SBSTC-র কোন কোন রুটে সিএনজি বাস চালু করা হল?

১) দুর্গাপুর থেকে বহরমপুর: ২টি বাস।

২) দুর্গাপুর থেকে কলকাতা: ২টি বাস।

৩) বর্ধমান থেকে কলকাতা: ২টি বাস।

৪) বর্ধমান থেকে করুণাময়ী: ১টি বাস।

৫) বর্ধমান থেকে কৃষ্ণনগর: ১টি বাস।

৬) আসানসোল থেকে কৃষ্ণনগর: ১টি বাস।

৭) আরামবাগ থেকে কলকাতা: ১টি বাস।

৮) আরামবাগ থেকে তারাপীঠ: ১টি বাস।

৯) বাঁকুড়া থেকে সিউড়ি: ১টি বাস।

১০) দুর্গাপুর থেকে ঝাড়গ্রাম: ১টি বাস (West Bengal)।