ট্যালট্যালে ঝোল নয়, কাঁচামিঠে আম দিয়ে রাঁধুন মাংস, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রবিবার মানেই বাঙালির রান্নাঘরে মাংস হবেই। কারোর পছন্দ মাটন, তো কারোর চিকেন। কষা মাংস বা আলু দিয়ে পাতলা ঝোল (Recipe) তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু আমের মরশুম থাকতে থাকতে একবার মাংসেও চেখে নিন এর স্বাদ।

মাংসের এক ভিন্ন স্বাদের রেসিপি (Recipe)

মাংসে অন্য রকম স্বাদ পেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন আমপোড়া মাংস। ভিন্ন স্বাদের এই রেসিপিটা বানাতে চাইলে দেখে নিন উপকরণ এবং প্রণালী। রইল রেসিপি-

Aampora Mangso mutton recipe

আমপোড়া মাংসের উপকরণ:

পাঁঠার মাংস- ১ কেজি

টক দই- আধ কাপ

কাঁচা আম- ২ টি

পেঁয়াজ কুচি- ২ কাপ

আদা বাটা- ১ টেবিল চামচ

গোটা রসুন- ১ টি

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

ধনেগুঁড়ো- ২ টেবিল চামচ

শুকনো লঙ্কা গুঁড়ো- ১ টেবিল চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

কাঁচালঙ্কা- ৪-৫ টি

আরও পড়ুন : নতুন ধারাবাহিকে এবার চিকিৎসা দুর্নীতি, স্টার জলসার হাত ধরে কামব্যাক ‘তিলোত্তমা’ সুস্মিতার

আমপোড়া মাংসের প্রণালী: একটি পাত্রে মাংস নিয়ে প্রথমে তাতে নুন, হলুদ, ধনেগুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদাবাটা, টক দই মাখিয়ে কয়েক ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিন। এবার গ্যাসের উপরে একটি স্ট্যান্ড রেখে তার উপরে কাঁচা আম, রসুন, কাঁচালঙ্কা (Recipe) পুড়িয়ে নিন।

আরও পড়ুন : জালে নেই ইলিশ, ভরা মরশুমেও হাহাকার বাংলাদেশে

কড়াইতে তেল গরম করে এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তুলে রাখুন। এবার ম্যারিনেট করে রাখা মাংস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আম চটকে ক্কাথ দিয়ে ভালো করে নেড়ে নিন। ভালো করে কষানো হলে এবার প্রেশার কুকারে মাংস সেদ্ধ করে নিলেই রেডি আমপোড়া মাংস।