‘২০৩১-এ সুদে-আসলে ফেরত দেব’, অভিষেকের মন্তব্যের পাল্টা জবাব ববির

Published on:

Published on:

Abhijit Das Bobby replied to Abhishek Banerjee comment
Follow

বাংলা হান্ট ডেস্ক:বিধানসভা নির্বাচনে ভরাডুবিতে রাজপাট হারানোর পরেও এদিন হুঙ্কার দিয়ে অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee) বলেছেন, ‘যদি বেঁচে থাকি ২০৩১ সালে সুদে আসলে ফেরত দেব।’ তাঁর এই মন্তব্যের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি (Abhijit das Bobby) এদিন বলেছেন, ‘পাগলে কী না বলে ছাগলে কী না খায়। স্বয়ং মোস্তফা আলী বেঁচে থাকলে বলতেন, ‘আস্তে কন কত্তা ঘোড়ায় হাসবো।’

এরপরই এদিন একই সাথে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর প্রসঙ্গ টেনে ববি এদিন বললেন, ‘অভিষেক ওর পিসির মত একটা ভাঁড় হতে চাইছে। আমি তো বলি ক্রিমিনাল মাইন্ডের সাইকো। সাইকো না হলে মারে। এটা তৃণমূল বিজেপি বলে নয়। তৃণমূলের তো আগেও এমপি ছিল, সমীর মিত্র ছিল কই কোনওদিন আমরা তার বিরুদ্ধে বলেছি? আগে সুব্রত বক্সী ছিল। কোনওদিন তারা আমাদের ভাই ছাড়া কথা বলত না।’

প্রসঙ্গত বাড়ি নিয়ে বিতর্কের মধ্যেই এদিন বুলডোজার চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে। এপ্রসঙ্গে বিজেপি নেতার কটাক্ষ ছিল, ‘আমরা তো চাইছি আমতলা পাপমুক্ত হোক। ওইটা তো পাপের একটা ঠেক। ওখান থেকেই অপারেট হত কোথায় ছাপ্পা মারা হতো, কাকে মারা হবে।’

আরও পড়ুনঃ ‘যারা বঞ্চিত আছেন তারা সকলেই..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের বড় সুখবর দিলেন খাদ্যমন্ত্রী

অভিষেককে এদিন আরও একবার সাইকো বলে মন্তব্য করে ববি আরও বললেন, ‘ওর মত ক্রিমিনাল মাইন্ডের সাইকো পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? যে ও একজন লোকসভার ক্যান্ডিডেট আর একজন লোকসভার ক্যান্ডিডেটকে ক্রিমিনাল দিয়ে মেরে তাকে পঙ্গু করে দেয়। আমি হচ্ছি জীবন্ত উদাহরণ।’

একসাথে অভিষেককে চরম কটাক্ষ করে তিনি বললেন, ‘অভিষেক ব্যানার্জী বলে আলাদা কিছু নেই! আপনারা মিডিয়ারাই ওকে টাইগার বানিয়েছেন। ও মোটেই টাইগার নয় ও একটা ছুঁচো। ইঁদুরের গর্তে ঢুকেছিল। এখন আবার বেরিয়ে এসেছে। হেরে যাওয়ার পর। টাইগার ও মোটেই নয় মিডিয়ার টাইগার। ‘

এখানেই শেষ নয় উনি আরও উদাহরণ দিয়ে বললেন, ‘২০১৪ সালে অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে আমি ছিলাম। সাইকো ছাড়া কী? মানুষের ওপর অত্যাচার, একা থাকবো। এমন সাইকো যুগে যুগে জন্মায়। যেভাবে যুগে যুগে কৃষ্ণ জন্মায়। অভিষেক ব্যানার্জী এমনই একটা সাইকো । যেমন হিটলার জন্মেছিল আমরা একা থাকবো কাওকে বাঁচতে দেব না। অভিষেক ব্যানার্জী এরকম সাইকো। আর যুগে যুগে ওকে ধ্বংস করার জন্য অবতারও জন্মায়। আমি অষ্টম গর্ভের সন্তান। দুষ্টের দমনের জন্য জন্মেছি। অভিষেককে আমি দমন করবই ওকে হয় পাগলা গারদে নয়, নয়তো জেলের গারদে দিক। লিখে রাখুন আমার মায়ের আশীর্বাদে এটা আমি করবই।