‘১ মাসের মধ্যে ভোটাধিকার ফিরবে’ জনসাধারণকে আশ্বাস দিলেন অভিষেক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ইস্যু নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee)। নদিয়ার করিমপুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক, দলীয় প্রার্থীদের সমর্থনে আশ্বাস দেন।

ভোটাধিকার প্রসঙ্গে অভিষেক (Abhishek Banerjee)

অভিষেক বলেছেন, যাঁদের নাম অন্যায়ভাবে বাদ পড়েছে, তাঁদের পাশে থাকবে তৃণমূল। সোমবারের সভা থেকে অভিষেক জানান, যাঁদের সমস্ত নথি সঠিক থাকা সত্ত্বেও SIR-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁদের অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁর দল।

জনসাধারণের ভোটাধিকার প্রসঙ্গে তৃণমূলের যুবনেতার কথায়, “ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন… ৪ মে মমতার সরকার তৈরি হবে। জ্ঞানেশ কুমার ফিনিশ। জ্ঞানেশ কুমার ভ্যানিস। তার পরে এক মাসের মধ্যে ভোটাধিকার ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা আমাদের শপথ।” যদিও তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে এই প্রসঙ্গে কিছু উল্লেখ নেই। তবে দলের তরফে অভিষেক স্পষ্ট করে জানিয়েছেন, “নির্বাচনী ইস্তেহারে এটি নেই। কিন্তু মনের ভিতর রয়েছে।”

এদিনের প্রচার সভা থেকে এনআরসি প্রসঙ্গ টেনে তিনি বিজেপিকে নিশানা করে বলেন, “বিজেপি বলেছিল এনআরসি করবে। আমরা করতে দিইনি। বিজেপি মানে ডিটেনশন। তৃণমূল মানে নো টেনশন।” এ দিনের সভায় শুধুমাত্র ভোটার তালিকা নয়, একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee assures that voting rights will be restored

আরও পড়ুন :বঙ্গের নির্বাচন নিয়ে কোন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের ?

বিজেপিকে ইঙ্গিত করে তাঁর হুঁশিয়ারি, “টাকা বন্ধ করে শাস্তি দেওয়ার কথা ভাবছে বিজেপি… ৪ মে বাংলা মানুষ দেখাবেন শাস্তি কী… লকডাউন, নোটবন্দি, গ্যাসের লাইনে দাঁড় করানোর প্রতিবাদ ভোটের দিন লাইনে দাঁড়িয়ে দেবেন।” নির্বাচনের প্রাক্কালে এই রাজনৈতিক বার্তা যে ভোটারদের মনে প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ভোটের ফলাফলে এই ইস্যু কতটা প্রভাব বিস্তার করে এবং মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে রাজনৈতিক দলগুলি।