অভিষেকের বিরুদ্ধে একের পর এক FIR! সংখ্যাটা কত? জানতে চেয়ে হাইকোর্টে তৃণমূল সাংসদ

Published on:

Published on:

Abhishek Banerjee moves to Calcutta High Court to know how many FIR has been filed against him
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকে বেশ চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সাংসদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে। দায়ের হয়েছে বহু এফআইআর। তার হিসাব চেয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি।

এফআইআর ইস্যুতে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় | (Abhishek Banerjee)

বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর রাজ্যের একাধিক থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তাঁর নামে এখনও অবধি মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে জানতে চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দাবি, রাজ্যের ডিজিপি জানাক তাঁর নামে কতগুলি এফআইআর হয়েছে। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন জানান তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য ও গোপালশঙ্কর নারায়ণ।

আরও পড়ুনঃ এক সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়া বন্ধ! টেন্ডার নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের

অভিষেকের আইনজীবীদের দাবি, তাঁদের মক্কেল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখনও অবধি তাঁর বিরুদ্ধে ৮টি এফআইআর দায়ের হয়েছে। আরও কতগুলি মামলা রয়েছে সেটা তাঁদের অজানা। সেই কারণে সেই সংখ্যা জানানোর আর্জি জানানো হচ্ছে। পুলিশের তরফ থেকে রিপোর্ট আসার পর সব অভিযোগ নিয়ে বক্তব্য জানানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

এই বক্তব্য শোনার পর রাজ্যের আইনজীবীকে বিচারপতি ভট্টাচার্য জিজ্ঞেস করেন, তাঁরা কী রিপোর্ট দিতে চান? জবাবে জানানো হয়, “নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে কোনও কাজ করা হচ্ছে না”।

Abhishek Banerjee

দুই পক্ষের বক্তব্য শোনার পর রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তিনি জানান, এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে যে আটটি এফআইআর হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্যকে দিতে হবে। আগামী ২২ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে। কখনও ডায়মন্ড হারবার, কখনও আবার অন্য কোনও থানায় সেগুলি দায়ের হয়েছে। এবার এফআইআরের সংখ্যা জানতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ। শুনানি শেষে রাজ্যের থেকে রিপোর্ট চেয়েছে আদালত।