‘কোনও যুবক বা যুবতী ইন্টারভিউ দিতে গেলে..,’ যুবসাথী স্কিম নিয়ে বড় কথা বলে দিলেন অভিষেক

Published on:

Published on:

Yuvasathi Scheme(3)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট থেকে ‘যুবসাথী’ প্রকল্পের (Yuvasathi Scheme) কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। ইতিমধ্যেই আবেদনকারীদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা ঢুকতে শুরু করেছে। বর্তমানে এই যুবসাথী নিয়ে চর্চার শেষ নেই। এবার এই স্কিমের টাকা কীভাবে ‘বেকার’ যুবক–যুবতীদের দের সাহায্য করবে সেই কথা বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

যুবসাথী নিয়ে বিরোধীদের পাল্টা অভিষেক | Yuvasathi Scheme

বৃহস্পতিবার ধূপগুড়িতে নির্বাচনী সভা থেকে অভিষেক বলেন, ‘যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে বলা হচ্ছে ১,৫০০ টাকায় কিছু হয় না। এই যে মোদী আন্ডার অ্যাজুডিকেশন করে লাইনে দাঁড় করিয়েছেন, টোটো, অটোয় করে তার শুনানিতে যেতে এই টাকা খরচ করতে পারবেন।’ অভিষেকের কথায়, ‘কোনও যুবক বা যুবতী ইন্টারভিউ দিতে গেলে মা–বাবার কাছে হাত পাততে হবে না। ১৫০০ টাকায় এটাই হয়।’

হিসেব কষে অভিষেক আরও বলেন, ‘মাসে ১,৫০০ করে মানে বছরে আঠেরো হাজার টাকা। পাঁচ বছরে ৯০ হাজার টাকা। মোদী ৯ টাকা দি‍ন, তারপরে কথা বলুন। কারও অ্যাকাউন্টে ১২ বছরে ৯ পয়সা ঢোকেনি, অথচ ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। আচ্ছে দিনের নামে শুধু ভাষণবাজি করেছিলেন!’

জানিয়ে রাখি, রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। ২১ থেকে ৪০ পর্যন্ত রাজ্যের বেকার যুবক যুবতীরা যুবসাথীর আওতায় ১৫০০ টাকা করে পাবেন প্রতি মাসে। নবান্ন সূত্রে খবর, সবমিলিয়ে ১ কোটির কাছাকাছি আবেদন জমা পড়েছে যুবসাথীর জন্য।

Yuvasathi

আরও পড়ুন: ঘাটাল থেকে এবার সরাসরি মুম্বাই, ট্রেনের ঝক্কি কাটাতে ভোটের আগেই চালু এসি-স্লিপার বাস পরিষেবা

মার্চ মাসের শুরু থেকে ইতিমধ্যেই অধিকাংশের কাছে টাকা পৌঁছে গিয়েছে। তবে আবেদন করার পরেও অনেকেরই এখনও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। এই বিষয়ে অবশ্য চিন্তা করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তিনি জানিয়েছেন, ”যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন।”