বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাবা-মা। তাঁদের দাবি, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি সম্পূর্ণ বৈধভাবে তৈরি করা হয়েছে। তাই কলকাতা পুরসভার দেওয়া নোটিশ খারিজের আবেদন জানিয়ে উচ্চ আদালতে (Calcutta High Court) মামলা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়।
বাড়ি বৈধভাবে তৈরি বলে দাবি অভিষেকের (Abhishek Banerjee) মা-বাবার
সম্প্রতি কলকাতা পুরসভার তরফে ডায়মন্ড হারবারের সাংসদের একাধিক ঠিকানায় নোটিশ পাঠানো হয়। এই নিয়ে গত শনিবার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। অভিষেক স্পষ্ট বলেছিলেন, “এই নিয়ে আমি মামলা করব। আমার অধিকার আছে। বিচারব্যবস্থার দ্বারস্থ হব। লিখিতভাবে আমি পুরসভাকে আমার জবাব দিয়ে দিয়েছি”।
এবার জানা গেল, কলকাতা পুরসভার (KMC) দেওয়া নোটিশ বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন অভিষেকের বাবা-মা। তাঁদের দাবি, বৈধভাবে তৈরি বাড়িতে বেআইনি নির্মাণের নোটিশ দেওয়া হয়েছে। আগামী বুধবার উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ‘সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে…’! DA নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর, বৈঠক শেষে নয়া আপডেট
অন্যদিকে, গত শনিবারই কলকাতা পুরসভার নোটিশ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “এই নোটিশ যারা দিয়েছেন, তাঁদের জিজ্ঞেস করুন। যারা বেছে বেছে মিডিয়ার কাছে এসব বিষয় লিক করছেন, তাঁদের আসল উদ্দেশ্য কী? হঠাৎ একটা নোটিশ লাগিয়ে দিলাম, এই অংশ অবৈধ, এটা কেমন নিয়ম?”

এবার অভিষেকের (Abhishek Banerjee) বাড়িতে নোটিশ পাঠানোর এই জল হাইকোর্ট অবধি গড়াল। কলকাতা পুরসভার নোটিশ বাতিলের আবেদন জানিয়ে উচ্চ আদালতে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার এই হাইভোল্টেজ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।













