বাংলা হান্ট ডেস্কঃ ‘যা বলছেন সবটাই জেলে যাওয়ার মত’, পুলিশের তদন্ত করা উচিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জেলে পাঠানো উচিত। সম্প্রতি সাংবাদিক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন অর্জুন সিং (Arjun Singh)। এরপর খড়্গপুর আইআইটি থেকে রাহুল গান্ধীর শিকাগোতে দেওয়া বক্তব্য নিয়েও নিজের বক্তব্য রাখলেন তিনি। কী জানালেন? চলুন দেখে নেওয়া যাক।
জেলে গেলেই বুঝবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদানিং যে সমস্ত বক্তব্য রাখছেন, তার প্রতিটিই জেলে যাওয়ার মত। আমার মনে হয় পুলিশ না সেটার তদন্ত করে, না মার্কেটিং করে। ওনাকে উঠিয়ে জেলে বন্ধ করা উচিত। একজন সাধারণ অপরাধীর মত যখন তিনি জেলে থাকবেন, তখনই বুঝতে পারবেন যে এভাবে সরকারি কর্মচারীদের বদনাম করা, তাদের অসম্মান করা, সংবিধান, কোর্ট ও ন্যায়ের অপমান করা উচিত নয়।
এরপর খড়্গপুর আইআইটি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, আগামী প্রজন্ম সেখান থেকে পড়াশোনা করে তৈরি হবে ও দেশের জন্য কাজ করবে। খড়্গপুর আইআইটি থেকে যাঁরা পাশ করে বেরোন তারা আমাদের দেশের সম্পদ।
আরও পড়ুনঃ পুরসভায় চাকরি দুর্নীতির টাকা কার হাতে গিয়েছিল? জেলে সুজিত বসুকে জেরা CBI-এর
অমিত শাহের ভারত ছেড়ে পালানো অপরাধীদের ধরে এনে শাস্তি দেওয়ার প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল অর্জুন সিংকে। জবাবে তিনি জানান, অমিত শাহকে এমনি এমনিই রাজনীতির চাণক্য বলা হয় না। তিনি যদি কিছু ভাবেন বা বলেন তাহলে সেটা ভেতরে অনেকটাই বড় কিছু থাকে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আগামী দিনে যে বা যারা দেশের বিরুদ্ধে কাজ করা অপরাধী রয়েছে তাদের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের নিয়ে এসে ভারতীয় আইনেই বিচার করা ও শাস্তি দেওয়া হবে।
এরপর শিকাগোতে রাহুলের পাকিস্তানী ছাত্রকে করা, ‘যতক্ষণ সন্ত্রাস শেষ না হচ্ছে ততক্ষণ কোনো কথাবার্তা নয়’ নিয়ে জিজ্ঞাসা করা হয়। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, রাহুল গান্ধী সন্ত্রাসের বিরুদ্ধে কবে গেলেন? বড় বড় কথা বলেন আমাদের ঘরের লোকেদের হত্যা করা হয়েছিল। কে করিয়েছিল? এর তদন্ত হয়নি কেন?
তিনি আরও বলেন, রাহুল গান্ধীর বাবার মৃত্যুর সময়, তাঁর মা কোথায় ছিলেন? সব সময় স্বামীর সাথেই থাকতেন, কিন্তু সেই দিন সাথে ছিলেন না। ওনার পরিবারের অনেকেই এমন অবস্থায় মারা গিয়েছেন। তো ওনার পরিবারের ব্যাপারে কথা বলা অপ্রয়োজনীয়।












