Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - রাজনীতি - অভিষেকের অ্যাকাউন্ট খুলে দিল ব্যাঙ্ক! নোটিস ছাড়া ফ্রিজ নিয়ে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

অভিষেকের অ্যাকাউন্ট খুলে দিল ব্যাঙ্ক! নোটিস ছাড়া ফ্রিজ নিয়ে কড়া হুঁশিয়ারি হাই কোর্টের

Soumita Paul

Published on: August 24, 2026

Soumita Paul

Published on: August 24, 2026

Abhishek Banerjee's bank account unfreeze following High Court order
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করেছিল ব্যাঙ্ক। কলকাতা হাই কোর্টে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটির নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে তাঁকে যথাযথ ভাবে জানানোর প্রয়োজনীয়তার কথাও স্পষ্ট করেছে আদালত।

অভিষেকের (Abhishek Banerjee) ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করল হাইকোর্ট

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, কেওয়াইসি সম্পন্ন করার সময় অভিষেকের ছবি পর্যন্ত নেওয়া হয়নি। তাঁর মক্কেল কখনও কেওয়াইসি করতে অস্বীকার করেননি বলেও আদালতে দাবি করেন তিনি। তাহলে আগে থেকে কোনও সতর্কতা না দিয়েই কেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, সেই প্রশ্ন তোলেন আইনজীবী। ভবিষ্যতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যাতে একই ধরনের পদক্ষেপ না করে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আবেদন জানান অভিষেকের আইনজীবী। পাশাপাশি, অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে অভিষেককে যে হয়রানির মুখে পড়তে হয়েছে, তার জন্য ব্যাঙ্ককে জরিমানা করার দাবিও আদালতে তোলা হয়।

এই মামলায় বিচারপতি কৃষ্ণ রাও হাইকোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে জানান, নিয়ম মেনে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ বা ফ্রিজ করার প্রয়োজন হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে জানানো উচিত। কী কারণে অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং কী পদক্ষেপ করলে তা এড়ানো সম্ভব—সেটিও গ্রাহককে পরিষ্কার করে জানানো দরকার। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে গ্রাহককে না জানিয়ে সরাসরি অ্যাকাউন্ট ফ্রিজ না করার বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে মনে রাখার পরামর্শ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্ট তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার পর জানা যায়, তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। একই সময়ে তাঁর দুটি ক্রেডিট কার্ডও ব্লক করে দেওয়া হয়েছিল বলে আদালতে জানানো হয়েছিল। সেই সময় অভিষেকের আইনজীবী প্রশ্ন তোলেন, যখন তাঁর কেওয়াইসি-র বৈধতা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে, তখন কেন ব্যাঙ্ক এমন পদক্ষেপ করল।

Abhishek Banerjee's bank account unfreeze following High Court order

আরও পড়ুন : আরও বাড়ল সময়সীমা, এখনও এলপিজির e-KYC না করলে পস্তাবেন

শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ব্যাঙ্কের প্রতিনিধি অভিষেকের বাড়িতে গিয়ে কেওয়াইসি সম্পন্ন করেন। এরপর অ্যাকাউন্টও পুনরায় সক্রিয় করে দেওয়া হয়েছে। ফলে অভিষেককে ঘিরে মামলাটির নিষ্পত্তি হলেও, এই ঘটনায় গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে ব্যাঙ্কের তরফে সতর্কবার্তা দেওয়ার প্রয়োজনীয়তাই আরও একবার সামনে আনল কলকাতা হাই কোর্ট।

Related Stories

View All
BJP got scared because of Chorbagan Stampede Incident said Kunal Ghosh

‘পৌরভোটে প্যাকেজের খেলা চলছে’, বিজেপিকে নিশানা করে আক্রমণ কুণাল ঘোষের

Ajker rashifal todays horoscope 6 November 2026.

আজকের রাশিফল ৬ নভেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

এক ম্যাচে ৫৩ লাল কার্ড! আর্জেন্টিনাকে টেক্কা দিয়ে লজ্জার এই অবিশ্বাস্য রেকর্ড ব্রাজিলের ফুটবলে

Olympic gold medal stolen from the home of former India captain M M Somaya.

ভারতের প্রাক্তন অধিনায়কের বাড়িতে একী কাণ্ড! চুরি অলিম্পিকের গোল্ড মেডেল

Breaking News

View All
Crude oil prices see a sharp drop following setback for Trump in election results.

নির্বাচনের ফলাফলে ট্রাম্প ধাক্কা পেতেই অপরিশোধিত তেলের দামে বড় পতন! কতটা লাভবান হবে ভারত?

November 5, 2026
India has sent 1,000 guided Pinaka rockets to Armenia.

বিশ্ববাজারে ভারতের অস্ত্রের দাপট! আর্মেনিয়ায় ১,০০০ গাইডেড পিনাকা রকেট পাঠাল ভারত

November 5, 2026
Amsterdam Festival 2026 announced – find out the details.

নেদারল্যান্ডসে এবার বৃহত্তম ভারতীয়-বাঙালি সাংস্কৃতিক উৎসব! ঘোষণা হল আমস্টারডাম মহোৎসব ২০২৬-এর

November 5, 2026

পাকিস্তানের পূর্ণশক্তির দল পাত্তা পেলো না ভারতের ছোটদের কাছে! দুরন্ত জয়ে সাফ অভিযান শুরু ব্লু-টাইগার্সদের

November 5, 2026
With NVS-03 reaching orbit, the country’s own navigation system, NavIC, is now fully operational.

মহাকাশে ভারতের চমক! NVS-03 কক্ষপথে পৌঁছতেই পূর্ণ শক্তিতে সচল দেশের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা NavIC

November 5, 2026
West Bengal Government Investment Promotion Policy 2026

বাংলায় এবার সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ির কারখানা! বিনিয়োগ করলেই বিপুল সুবিধা, বড় ঘোষণা রাজ্যের

November 5, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon