আমেঠিতে তৈরি AK-203 রাইফেলের গোলাবারুদ দেবে আদানির সংস্থা! অস্ত্রশক্তিতে আরও আত্মনির্ভর ভারত

Published on:

Published on:

Adani Defence & Aerospace will provide ammunition for AK-203 rifles!
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) অস্ত্রভাণ্ডারে দেশীয় উৎপাদনের আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে AK-203 অ্যাসল্ট রাইফেল। আর এই রাইফেলের গোলাবারুদ যোগাবে আদানি গোষ্ঠীর সংস্থা (Adani Defence & Aerospace)। উত্তরপ্রদেশের আমেঠিতে ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড বা আইআরআরপিএলের কারখানায় এই রাইফেল তৈরি হচ্ছে। এবার এই অত্যাধুনিক রাইফেলের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহের দায়িত্ব পেল গৌতম আদানি গোষ্ঠীর সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। এ নিয়ে আইআরআরপিএলের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করেছে আদানি ডিফেন্স। এর ফলে রাইফেল উৎপাদনের পাশাপাশি তার প্রয়োজনীয় ছোট অস্ত্রের গোলাবারুদের দেশীয় জোগানও আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হল।

AK-203 রাইফেলের গোলাবারুদ দেবে আদানির সংস্থা (Adani Defence & Aerospace)!

AK-203 মূলত কালাশনিকভ সিরিজের আধুনিক অ্যাসল্ট রাইফেল। ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি আইআরআরপিএলের মাধ্যমে এই অস্ত্র উৎপাদনের কাজ চলছে। সংস্থাটিতে ভারতের পক্ষে রয়েছে অ্যাডভান্সড ওয়েপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড এবং মুনিশনস ইন্ডিয়া লিমিটেড। রাশিয়ার তরফে অংশীদার হিসেবে রয়েছে কনসার্ন কালাশনিকভ এবং রোসোবোরোনেক্সপোর্ট। আমেঠির উৎপাদন কেন্দ্রে এই রাইফেল তৈরির ফলে ভারতীয় সেনার জন্য দেশেই আধুনিক ছোট অস্ত্র উৎপাদনের পরিকাঠামো গড়ে উঠছে। এবার সেই ব্যবস্থার সঙ্গে গোলাবারুদের সরবরাহ ব্যবস্থাকেও যুক্ত করছে নতুন চুক্তি (Adani Defence & Aerospace)।

আরও পড়ুন: বাংলার দুর্গাপুজোর প্রচারে ইনফ্লুয়েন্সর নিচ্ছে রাজ্য সরকার, কী করতে হবে?

চুক্তি অনুযায়ী, AK-203-এর জন্য ৭.৬২x৩৯ মিমি ছোট অস্ত্রের গোলাবারুদ সরবরাহ করবে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। এর ফলে রাইফেলের প্রয়োজনীয় অ্যামুনিশনের জন্য বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় উৎপাদন বাড়ানোর যে লক্ষ্য কেন্দ্র নিয়েছে, তার সঙ্গেও এই উদ্যোগকে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আদানি ডিফেন্স ইতিমধ্যেই ভারতে ছোট অস্ত্রের গোলাবারুদ তৈরির পরিকাঠামো গড়ে তুলছে। কানপুরে সংস্থার একটি উৎপাদন কেন্দ্র রয়েছে। ফলে রাইফেল থেকে গোলাবারুদ—দুই ক্ষেত্রেই দেশের ভিতরে সরবরাহ ব্যবস্থা তৈরি করার চেষ্টা আরও জোরদার হল।

আদানির সংস্থার দাবি, তাদের পরিকল্পনা শুধু নির্দিষ্ট কিছু অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশে ছোট অস্ত্র উৎপাদনের একটি পূর্ণাঙ্গ পরিকাঠামো গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের সিইও আশীষ রাজবংশী জানিয়েছেন, বর্তমানে সংস্থাটির বছরে প্রায় এক লক্ষ অস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই পর্যায়ে পৌঁছতে প্রায় ছ’বছর সময় লেগেছে। শুরুতে যন্ত্রাংশ তৈরির কাজ দিয়ে যাত্রা শুরু হলেও ধীরে ধীরে সংস্থা অস্ত্রের মূল নির্মাতা বা OEM হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

Adani Defence & Aerospace will provide ammunition for AK-203 rifles!

আরও পড়ুন: DA দিয়েও ফের টাকা কেটে নেওয়া হচ্ছে! মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ মলয় মুখোপাধ্যায়ের

এই পরিকাঠামোর বিস্তার ঘটিয়ে বর্তমানে হালকা মেশিনগান, অ্যাসল্ট রাইফেল, পিস্তল, স্নাইপার রাইফেল এবং কারবাইনের মতো বিভিন্ন ধরনের ছোট অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। একটি হালকা মেশিনগান তৈরির চুক্তি থেকে যে যাত্রা শুরু হয়েছিল, তা এখন রাইফেল এবং গোলাবারুদ উৎপাদনের আরও বড় ব্যবস্থার দিকে এগোচ্ছে। AK-203-এর জন্য পাঁচ বছরের গোলাবারুদ সরবরাহের চুক্তি সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্য পূরণে এই ধরনের উদ্যোগ আগামী দিনে ভারতের অস্ত্র ও অ্যামুনিশন শিল্পকে আরও শক্তিশালী করতে পারে (Adani Defence & Aerospace)।