Durga Puja 2026 Live Updates

বিশ্বকাপ ফাইনাল হারের পর মেসিদের নিন্দা করেছেন? আর ঢুকতে পারবেন না আর্জেন্টিনায়, ঘোষণা প্রেসিডেন্টের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফুটবলপ্রেমীদের একটা বড় অংশ স্বীকার করবেন যে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত দলটির নাম হলো আর্জেন্টিনা (Argentina)। ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২, যে তিনবার তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, প্রত্যেকবারই কোনও না কোনও বিতর্ক তাদের তাড়া করেছে। সদ্যসমাপ্ত বিশ্বকাপে (FIFA World Cup 2026) লিওনেল মেসিরা (Lionel Messi) ফাইনালে স্পেনের কাছে হারলেও গোটা টুর্নামেন্ট জুড়ে বির্তক তাদের তাড়া করে ফিরেছে। কিন্তু এইবার সেই বিতর্ক রুখতে মারাত্মক সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই (Javier Milei)।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের উদ্দেশ্যে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের দেশ থেকে বার করে দেওয়ার করার জন্য হাভিয়ের মিলেই একটি জরুরি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। কিন্তু গত বৃহস্পতিবার স্বাক্ষরিত এই ফরমানের বৈধতা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেতে শুরু করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই ফরমানে উল্লেখ করা রয়েছে যারা দেশটির প্রতি ‘ঘৃণা’ প্রকাশ করবে বা জাতীয় প্রতীককে কলঙ্কিত করবে তাদের জন্য ভিসা নিষিদ্ধ, নির্বাসন বা বাতিল করার অনুমতি দেবে আর্জেন্টিনা সরকার।

এই বিশেষ পদক্ষেপটির আনুষ্ঠানিক ঘোষণার সময়, প্রেসিডেন্টের দপ্তরে সদ্যসমাপ্ত ফুটবল বিশ্বকাপের মঞ্চে নামার পরে আর্জেন্টিনাকে যে বিশ্বব্যাপী কটু কথার সম্মুখীন হতে হয়েছিল সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছিল। দেশটি টুর্নামেন্টের ফাইনাল অবধি পৌঁছানোর রাস্তায় পদে পদে বিতর্কের সম্মুখীন হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বড় বিতর্ক ছিল দেশটির তবে খেলোয়াড় এবং সমর্থকদের দ্বারা অন্য দেশের খেলোয়াড় বা সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ। কিন্তু আর্জেন্টিনা প্রেসিডেন্ট মিলেই এই অভিযোগকে তাদের দেশকে বদনাম করার একটি প্রচেষ্টা হিসেবেই দেখছেন।

প্রেসিডেন্টের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “আর্জেন্টিনা প্রজাতন্ত্র এবং আর্জেন্টিনার প্রতি সাম্প্রতিক শত্রুতার প্রদর্শনের আলোকে, জাতীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই জাতি, নাগরিক এবং এর প্রতীকগুলির অসম্মান সহ্য করা হবে না। আর্জেন্টিনার ওপর যারা এভাবে মিথ্যে অভিযোগ তুলে হামলা চালাচ্ছে তাদের আমাদের দেশে স্বাগত জানানো হবে না।

আরও পড়ুন: ‘”জীবন বাজি রাখবো ডার্বি জিততে”, মোহনবাগানে সই করেই ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে হুঙ্কার ছাঙতের!

এই ফরমান সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এটি উত্তপ্ত জল্পনার জন্ম দেয়। অনেকেই অভিযোগ করেন মিলেই প্রমাণ ছাড়াই জোর দিয়ে বলেছেন যে বিশ্বব্যাপী তাদের এই সমালোচনা আসলে ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থীদের “আর্জেন্টিনা-বিরোধী প্রচারের” ফলাফল।

আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের

তবে গত বৃহস্পতিবার ঘোষিত এই ডিক্রিতে বলা হয়েছে, আর্জেন্টিনার সংবিধানে সুরক্ষিত মতাদর্শগত মতবিরোধ বা রাজনৈতিক বা নাগরিক সমালোচনার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তবে বিদেশিদের ক্ষেত্রে ‘ঘৃণা’ ছড়ানোর বিষয়টি কীভাবে ধরে নেওয়া হবে বা অভিবাসন কর্তৃপক্ষ পর্যটক এবং বিদেশী বাসিন্দাদের ভিসার অনুমোদনের আগে সোশ্যাল মিডিয়ার পুরোনো পোস্ট ঘেঁটে দেখবে কিনা সে সম্পর্কে বিস্তারিত কোনও ব্যাখ্যা আনুষ্ঠানিক ঘোষণায় করা হয়নি।